আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয়

লন্ডন ১০ মার্চ, ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পূর্ব লন্ডনে ক্লাব কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় ক্লাবের সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী এবং বিবিসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ প্রতিযোগিতায় রানার-আপ হওয়া আনিসা খান। তারা তাদের জীবনের বিভিন্ন কঠিন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
প্রখ্যাত সাংবাদিক শামীম চৌধুরী দীর্ঘদিন বিশ্বখ্যাত বিবিসি বাংলা বিভাগ এবং আমেরিকার বিখ্যাত ভয়েস অব আমেরিকা রেডিওতে কৃতিত্বের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করেছেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেন, দেশের বাইরে একজন নারী সাংবাদিক আন্তর্জাতিক পরিসরে কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে থাকাকালীন সময়ে বাংলাদেশের যশোর ও কুষ্টিয়া জেলায় তাদের দুটি বসতবাড়ি জবরদখল হয়ে যাওয়ার করুণ অভিজ্ঞতা এবং এ নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমার জটিলতার কথাও।
অন্যদিকে বিবিসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ প্রতিযোগিতায় রানার-আপ আনিসা খান বলেন, একজন এশিয়ান বংশোদ্ভূত তরুণী হিসেবে তার পথচলা মোটেও সহজ ছিল না। একজন নারী উদ্যোক্তা হিসেবে রেস্টুরেন্ট ব্যবসায় সফল হতে তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তিনি বলেন, “আমি কখনও হার মানিনি। যারা উদ্যোক্তা হতে চান তাদের সব সময় বড় স্বপ্ন দেখতে হবে এবং সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে শামীম চৌধুরী ও আনিসা খান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন-এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন।
অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লাবের ট্রেজারার মো. আব্দুল হান্নান।
শুরুর দিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান শাহীন অতিথি শামীম চৌধুরীকে এবং এক্সিকিউটিভ মেম্বার সাহিদুর রহমান সুহেল অতিথি আনিসা খানকে ফুল দিয়ে স্বাগত জানান।
এরপর আনিসা খানের সংক্ষিপ্ত
পরিচিতি তুলে ধরে ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ফারজানা চৌধুরী এবং শামীম চৌধুরীর পরিচিতি তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু। অনুষ্ঠান শেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের স্মারক উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসা খানের পিতা, বিশিষ্ট ক্যাটারার্স এবং প্রেস ক্লাবের আজীবন সদস্য ইয়াওর খানসহ ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বার্তা প্রেরক:
ফয়সল মাহমুদ
মিডিয়া অ্যাণ্ড আইটি সেক্রেটারি
লন্ডন বাংলা প্রেস ক্লাব
০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি ২০২৬:
লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি’র সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান “International Mother Language Day – Inclusive Classroom Programme” শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়।
ব্রিটেনের মূলধারার স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচার ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
গত সোমবার, ২৩ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আশিদ আলী। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্রিটেনের মূলধারার স্কুলের শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। তিনি আরও বলেন, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলতাব আলী পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। দেশ ও ভাষার প্রতি আন্তরিকতা প্রদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে তিনি বাংলাদেশ সফরও করেছেন।
লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী আকরামুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি বলেন, ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে মূলধারার স্কুলের শিক্ষার্থীদের মাঝেও বাংলা ভাষার ইতিহাস, গুরুত্ব এবং সংগ্রামের চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে।
আকরামুল হুসাইন তাঁর বক্তব্যে ভাষার গুরুত্ব, পরিচয়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন এবং বলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ইতিহাস স্মরণ করা নয়, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিন। আজকের এই শিক্ষার্থীগণ আগামী দিনে সরকারের নীতি নির্ধারনী স্থানে কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবেন। আর এই ধরনের আয়োজন তাদের কাছে বাংলা ভাষা অর্জনের ইতিহাস, ভাষার প্রতি ভাললাগা আরো বাড়াবে। আর তাই লন্ডন বাংলা প্রেসক্লাবের ব্যতিক্রমী এই আয়োজন।
অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাযহার এবং চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান।
Screenshot
“বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস” বিষয়ক আলোচনায় উর্মী মাযহার বলেন, পৃথিবীতে বাংলা একমাত্র ভাষা যার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছে। মাতৃভাষায় কথা বলার অধিকারের দাবিতে শিক্ষার্থীরা বুলেটের সামনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রাম এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়।
ফারহান মাসুদ খান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি” বিষয়ে আলোচনায় বলেন, ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ভাষার মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুভাষিকতার প্রতি বিশ্ববাসীকে শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
বিষয়ভিত্তিক আলোচনার পর শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং বাংলা ভাষার ইতিহাস নিয়ে নানা প্রশ্ন করেন।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ প্রভাতফেরির গান পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার সরওয়ার হোসেন। এছাড়াও জেনারেল মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম অভি, শেখ মহিতুর রহমান বাবলু, সুয়েজ মিয়া ও ফজলু মিয়া।
অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে শহীদ মিনারের প্রতিকৃতি ও প্রেস ক্লাবের স্মারক প্রদান করা হয়।
বার্তা প্রেরক:
ফয়সল মাহমুদ
মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী
লন্ডন বাংলা প্রেস ক্লাব
07455444150
READ MORE

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মাগফেরাত কামনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন, ৮ ফেব্রুয়ারি ২০২৬ :
সদ্য প্রয়াত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন-বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ-জাতির কল্যান কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা
করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক। দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন ও কর্মের উপর আলোকপাতের পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সুহানুভূতি জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। দোয়া মাহফিল সফল করার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের।
সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তাইসির মাহমুদ,ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান,
এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ এনামুল হক চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রহমত আলী,আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার,আবদুল কাইয়ুম,রেজাউল করিম মৃধা। আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি,আফজাল হোসাইন,শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব,মাহবুব আলী খানসুর,আসাদু্জ্জামান শুভ,সুয়েজ মিয়া, ফজলু মিয়াসহ প্রমুখ । এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবের অনেক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হোন।
উল্লেখ্য, মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তিনি ৪ই ফেব্রুয়ারি বুধবার মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বার্তা প্রেরক:
ফয়সল মাহমুদ
মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী
লন্ডন বাংলা প্রেস ক্লাব
০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কায়সারুল ইসলাম সুমন-এর ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ৪ ফেব্রুয়ারি ২০২৬ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম কায়সারুল ইসলাম সুমনের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মহদিকোনার মাস্টার বাড়ি । তাঁর পিতার নাম মরহুম নজমুল ইসলাম।
কায়সারুল ইসলাম সুমনের জানাজার নামাজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক :
এদিকে কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । ক্লাব সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, মরহুম কায়সারুল ইসলাম সুমন বাংলাদেশে হলিডেতে পরিবার নিয়ে গিয়েছিলেন।
বার্তা প্রেরক:
ফয়সল মাহমুদ
মিডিয়া এবং আইটি সেক্রেটারী
লণ্ডন বাংলা প্রেস ক্লাব
০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির (২০২৬-২৭) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

লন্ডন, ৪ ফেব্রুয়ারি ২০২৬ :
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ও ট্রেজারার মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৬—২০২৭) জন্য দায়িত্ব পালন করবে । সদ্য বিদায়ী কমিটির প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব বুঝিয়ে দেন।
গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেসক্লাব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর সেশন সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। উল্লেখ্য, তাইসির মাহমুদ দুই টার্ম দায়িত্ব পালন শেষে জেনারেল সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন কমিটিতে দায়িত্ব পালন করছেন ।
অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় । এসময় নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা তাঁদের একান্ত অনুভুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল ও ক্লাবের আজীবন সদস্য ওহিদ উদ্দিন।
নবনির্বাচিত নির্বাহী কমিটিঃ
প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, অর্গানাইজিং এণ্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।
নির্বাহী সদস্যরা হলেন— যথাক্রমে প্রথম নির্বাহী সদস্য মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী।
যাঁরা বিদায় নিলেনঃ
প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান, আনোয়ার শাহজাহান।
নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী ক্লাবকে আরো গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী দুই বছরের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের দেয়া দায়িত্বের যথাযথ মূল্যায়ন এবং প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, গৃহীত যে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবধরণের সহযোগিতা ও সমর্থন থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে অতীতের ন্যায় আপনারা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন,লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি ঐতিহ্য হচ্ছে নির্বাচনের পর পর সবাই ক্লাবের স্বার্থে কাজ করি। তিনি আরো বলেন, এ বছর কমিটি নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। ১৫ জন সদস্যই স্ব স্ব ক্ষেত্রে পরিচিত এবং অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর প্রেসক্লাব হবে আরো বেশী কার্যকর এবং সদস্যবান্ধব। ক্লাবের স্বার্থে সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া, মতামত নেওয়া বা আলোচনা করে আরো ভাল কিছু অর্জন করাই হবে এই কমিটির অন্যতম উদ্দেশ্য।
বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিদায়ী জেনারেল সেক্রেটারি ও নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসেডেন্ট তাইসির মাহমুদ বলেন, আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালিন দুটো এলায়েন্স—এর পরিসমাপ্তি ঘটলো। বিগত বছরগুলোর মতো আগামী দুই বছর আমরা একটি টিম হিশেবেই কাজ করবো। তিনি বলেন, দুই মেয়াদের চার বছর দায়িত্বপালন শেষে গত নির্বাচনে ক্লাব সদস্যরা আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। আমি সদস্যদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ । আমার প্রতি সদস্যরা যে আস্থা ও ভরসা রখেছেন তা যেন রক্ষা করতে পারি । গত চার বছর জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতার আলোকে নতুন কমিটির নেতৃত্বে আরো গতিশীল ও সক্রিয় ক্লাব উপহার দেওয়ার চেষ্টা করবো। তিনি বলেন, বিগত কমিটিতে আমরা যেভাবে একে অপরের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ রেখে কাজ করেছি নবনির্বাচিত নেতৃবৃন্দও সেই ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী।
সংবাদ বিজ্ঞপ্তি
বার্তা প্রেরক:
ফয়সল মাহমুদ
মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী
লন্ডন বাংলা প্রেস ক্লাব
০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে তারেক প্রেসিডেন্ট, আকরাম সেক্রেটারি ও হান্নান ট্রেজারার নির্বাচিত

লন্ডন ২৬ জানুয়ারি ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃটেনে বাংলা মিডিয়ার ৩৩ বছরের এই ঐতিহ্যবাহী সংগঠনে ১৬৮ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারেক চৌধুরী। তিনি বাংলা পোস্ট সম্পাদক। তার প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলা ইউকে’র হেড অব নিউজ সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট। এনটিভি ইউরোপের চীফ রিপোর্টার মো: আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলা পোস্টের সালেহ আহমেদ পেয়েছেন ১৫৮ ভোট। মোঃ আব্দুল হান্নান ১৯৮ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন । তিনি টু এ নিউজ-এর এডিটর । তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট।
নির্বাচনে অংশ নেওয়া তারেক-আকরাম-শাহনাজ টিম থেকে ৮ জন সদস্য, সাঈম-সালেহ-হান্নান টিম থেকে ৬ জন সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেনুতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ৩৩৫ সদস্যের মধ্যে ৩২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের হিশেবে ৯৭ শতাংশ।
নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি মো. আকরামুল হোসেন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান লন্ডন বাংলা প্রেসক্লাবের ঐতিহ্য, সম্মান এবং কর্মের যে ধারা চলে আসছে তা আরো বৃদ্ধিতে নিরলস কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এ ক্ষেত্রে সংগঠনের সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসা প্রত্যাশা করেন।
*কে পেলেন কতো ভোট*
যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন টানা দুই মেয়াদের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। তিনি পেয়েছেন ১৬৮ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৫১ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সালাহ উদ্দিন শাহিন ৫১ ভোট ও রেজাউল করিম মৃধা পেয়েছেন ৯৬ ভোট।
এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পান ১৩৩ ভোট।
জয়েন্ট ট্রেজারার পদে মোঃ এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট। অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট।
মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট। ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ভোট।
এছাড়া মো. সরওয়ার হোসেন ২০১ ভোট পেয়ে ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন। বাকি চার নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার হলেন, সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম বৃটিশ বাংলাদেশী জাজ বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক ও বৃটিশ বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী। তাদের নেতৃত্বে এবার কাজ করে একটি শক্তিশালী নির্বাচনী টিম।
বার্ষিক সাধারণ সভা:
এর আগে দুপুরে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা।
এরপর শুরু হয় ভোটগ্রহণ। বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদস্যরা ভোট প্রয়োগ করেন।
সন্ধ্যায় ছিলো লাইফ মেম্বার রিসিপশন, এলবিপিসি মিডিয়া এওয়ার্ড, এবং সাংস্কৃতিক পরিবেশনা।
এজিএম-এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের। তিনি তাঁর মেয়াদকালের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, কমিটমেন্ট করা, কমিটমেন্টে থাকা এবং কমিটমেন্ট রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। আশাকরি যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের নেতৃত্ব আরো সমৃদ্ধি আনবেন। তিনি বিদায়ী কার্যকরী কমিটির সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের জন্য প্রশংসা করে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ক্লাবের ৬৫ জন নতুন সদস্যসহ ৩৩৫জন সদস্যকে অভিনন্দন জানান।
সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশকালে তাইসির মাহমুদ বলেন, মর্যাদার সাথে ক্লাবকে কমিউনিটির কাছে তুলে ধরতে চেয়েছি গত দুইটি বছর। আমরা আশা করি সফল হয়েছি।
তিনি এই বছর অনলাইন মেম্বারশীপ পদ্ধতি চালু এবং দেশজুড়ে ২০টি মিডিয়া এওয়ার্ড প্রবর্তন করাকে ক্লাবের অন্যতম দুটি সফল কাজ হিশেবে উল্লেখ করেন।
বিদায়ী ট্রেজারার সালেহ আহমেদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। জানান, ক্লাবে প্রায় ২২১ হাজার পাউন্ডের সম্পদ রয়েছে।
এজিএম-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুহাম্মদ জুবায়ের ও তাইসির মাহমুদ। এজিএম-এর শেষ পর্যায়ে বিশিষ্ট সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন করা হয়।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে ইস্ট লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেনু সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।
সন্ধ্যার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপসানা বেগম। তিনি তার বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা আমাদের কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং সাংবাদিকতার উন্নয়নে আপসানা বেগম তার পক্ষ থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সমাপ্ত।
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিচালিত আফটার স্কুল ক্লাব সেশনের সফল সমাপনী : শিক্ষার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ

লন্ডন, ১৫ ডিসেম্বর ২০২৫: বিবিসি চিল্ড্রেন ইন নিডস-এর সহযোগিতায় লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যাণ্ড চ্যারিটির উদ্যোগে পরিচালিত ৮ মাসব্যাপী আফটার স্কুল ক্লাব এডুকেশন সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট হ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন ও আফটার স্কুল ক্লাব এডুকেশন সেশনের কো-অর্ডিনেটর রুপি আমিন ।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফটার স্কুল ক্লাব সেশনের শিক্ষক আব্দুল মুক্তাদির শামীম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক রহমত আলী, ইস্ট হ্যান্ড চ্যারিটির এডভাইজার সাংবাদিক-লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রাস্টি বাবলুল হক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন সেশনের ভলান্টিয়ার সামি খান মিথিলা, ইস্টহ্যাণ্ড চ্যারিটির কার্বন প্রজেক্ট কো-অর্ডিনেটর আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ অহমদ, সাংবাদিক আব্দুল কাইয়ূম, শেখ মোহিতুর রহমান বাবলু ও হাবিবুর রহমান । অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য জাহিরুল ইসলাম শাহীন ও হাসনাত চৌধুরী এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়াম তালুকদার। পরে আফটার স্কুল ক্লাব সেশনে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও গিফট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ডের যৌথ উদ্যোগে চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ মাস এই সেশন পরিচালিত হয় । প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা শিক্ষার্থীরা তাদের হোম ওয়ার্ক বিষয়ে শিক্ষকদের সহযোগিতা নিতেন। প্রেস ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
ইস্ট এন্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অবশ্যই এই সেশন থেকে উপকৃত হয়েছেন। আগামীতে আরো অধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এই সেশন পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, ক্লাব প্রথমবারের মতো একটি শিক্ষামুলক সেশন আয়োজন করলো। এতে অগ্রাধিকারে ছিল ক্লাব মেম্বারদের সন্তানরা । তাদের প্রতি আমাদের আশা, তারা একদিন অনেক বড় হবে । ভালো মনের মানুষ হবে এবং উচ্চ পর্যায়ে যাওয়ার স্বপ্ন বুনবে।
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, গত ৮ মাস প্রতি শুক্রবার সন্ধ্যায় আমাদের প্রেস ক্লাব কার্যালয় তরুণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো। এই ধরনের একটি শিক্ষা সেশন পরিচালনা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি আগামীতেও এই সেশন অব্যাহত থাকবে।

READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেস ব্রিফিং : ১৮ ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন সম্পন্ন করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহবান

লন্ডন, ৩০ নভেম্বর ২০২৫: যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব । ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহবান জানানো হয়।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম । তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রক্রিয়াটি খুবই সহজ—প্রথমে মোবাইল ফোনে ‘পোস্টাল ভোট বিড’ অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এতে প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যে ব্যালট পেপার পাঠানোর ঠিকানা।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে যুক্তরাজ্যের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ । এরপর অ্যাপে লগ ইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সাক্ষরসহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে কিংবা পোস্ট বক্সে ছেড়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে ব্যালটটি। তবে তিনি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে বলেছেন, একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে । ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলেও ডিভাইস ব্লক হতে পারে বলে জানান তিনি। জনাব ওয়ারিসুল ইসলাম ১৮ ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরকে নাম রেজিস্ট্রেশনের আহবান জানান।


প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বিশ্বজুড়ে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ- অবশেষে বাস্তবায়ন হচ্ছে । আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই দীর্ঘ সময়ে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাবী বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন । তাই এই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন ও প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস ক্লাবের আজকের এই প্রেস ব্রিফিং । তিনি প্রবাসীদের অবিলম্বে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন, সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। ১৮ ডিসেম্বর চলে এসেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবেনা।
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে দীর্ঘদিন যাবত যেসকল সংগঠন ও ব্যক্তিবিশেষ সোচ্চার ভুমিকা পালন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, নির্বাচন কমিশন এবার কমপক্ষে ৫০ লাখ প্রবাসীকে পোস্টাল ভোটের আওতায় নিয়ে আসার টার্গেট গ্রহণ করেছে এবং শুক্রবার পর্যন্ত ৫০ হাজারের বেশি প্রবাসী নাম রেজিস্ট্রেশন করেছেন । শুধু যুক্তরাজ্যেই ৮ লক্ষাধিক বাংলাদেশী বসবাস করেন । তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, যেহেতু এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল, তাই আসুন ডেডলাইন অর্থাৎ ১৮ ডিসেম্বরের আগে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটে অংশগ্রহনের সুযোগ নিই । ভোটে অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে পারবো । যদি আমরা বেশি করে নাম রেজিস্ট্রেশন করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি তাহলে দীর্ঘদিনের আন্দেলন-সংগ্রামের স্বার্থকতা দেখতে পারবো।

READ MORE

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল লন্ডন-বাংলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল লন্ডন-বাংলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে ৫ অক্টোবর রবিবার দিনব‍্যাপী খেলায় ছিল উচ্ছ্বস আর আনন্দ ।এবারের টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি জনপ্রিয় দল । তবে এই টিম গুলোর অধীনে বিভিন্ন মিডিয়া হাউসের শতাধিক ক্লাব মেম্বার এতে যুক্ত ছিলেন।

টিম গুলো হলো: বাংলা কাগজ, ওয়ান বাংলা, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এবং চ্যানেল এস। নির্ধারিত সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানে ওয়ান বাংলা ৪–৩ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নেয় চ্যাম্পিয়ন ট্রফি!

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ-এর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস-এর চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। স্বাগত বক্তৃতা করেন আয়োজন কমিটির কো-অর্ডিনেটর ক্লাবের ইভেন্টস সেক্রেটারী রুপি আমিন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক উদয় শংকর দাশ ও শেখ মোজাম্মেল হোসেন কামাল আহমদ, খেলার স্পন্সর ওয়ার্ক পারমিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফর রহমান। অপর স্পন্সর অল সিজন ফুড।

লন্ডন স্পোটিফের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং সাহিদুর রহমান সুহেল। জাকির হোসেন কয়েস পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার । আর ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সোবহান। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অতিথিরা। এসময় লন্ডন স্পোটিফের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি মহিবুর রহমান, ট্রেজারার আতিকুর রহমান, ডিরেক্টর ও ক্লাব ম‍্যানেজার মাহি মিকদাদ ও ডিরেক্টর ফরহাদ উদ্দিন।
বক্তারা বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, এটি সাংবাদিকদের বন্ধুত্ব, ঐক্য ও সহযোগিতার প্রতীক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো অংশ নেন প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি মুহাম্মদ আকরামুল হোসাইন ও মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হান্নান।

প্রতি বছর যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের এই সংগঠন আয়োজন করে আনন্দঘন এই ফুটবল টুর্নামেন্ট, যা এখন প্রবাসী কমিউনিটির অন্যতম সেরা ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে ।খেলাধুলার মধ্য দিয়ে এই ঐক্য, আনন্দ ও বন্ধুত্ব থাকুক, প্রবাসে বাংলার মুখ উজ্জ্বল করুক এসব উদ্যোগ- এমনটাই প্রত‍্যাশা সবার।

READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যপদে অনলাইন আবেদন পদ্ধতি চালু : শেষ তারিখ ২৫ অক্টোবর

লন্ডন বাংলা প্রেস ক্লাবে আগামী দু’বছরের জন‍্য মেম্বারশীপ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর । ২০২৬–২০২৭ মেয়াদের সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদের আবেদন গ্রহণ চলবে ওই দিন রাত ১২টা পর্যন্ত। এ বছর থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে আর হাতে লিখে ফর্ম পূরণ করতে হবে না; বরং ঘরে বসেই সহজে অনলাইনে আবেদন জমা দেয়া যাবে।


২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে। এ সময় প্রেস ক্লাবের অনলাইন আবদেন পদ্ধতির ডেভেলাপার আইটি বিশেষজ্ঞ আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি ডট নেট বিল্ড লিমিটেড-এর ডিরেক্টর।

ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মামুদের পরিচালনায় এতে মূল তথ‍্য তুলে ধরেন মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আবদুল হান্নান। তিনি বলেন, আবেদন প্রক্রিয়াটি সহজ ও ব্যবহারবান্ধব। একবারে ফর্ম পূরণ শেষ করতে না পারলে, আপনি যতটুকু করবেন তা সেইভ করে রেখে দিতে পারবেন। পরে যখন সময় হবে তখন আবারও ফিলআপ শুরু করতে পারবেন। এভাবে ধাপে ধাপে, নিজের সুবিধামতো সময়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন।

ফাউন্ডিং মেম্বার ও মুক্তিযোদ্ধা মেম্বার
ও ১৫ বছরের জন‍্য সহজ পলিসি:
ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের জানান, সংবিধান অনুযায়ী প্রেস ক্লাবের ফাউন্ডিং মেম্বার ও মুক্তিযোদ্ধা মেম্বারের বেলায় বিশেষ ব্যতিক্রম রয়েছে। তারা সামান্য তথ্য তথা নাম ঠিকানা দিয়েই সমস্য পদ নবায়ন করবেন। আর বিশেষ করে ১৫ বছরের মিডিয়া অভিজ্ঞতার ক‍্যাটাগরিতে বর্তমান পর্যন্ত এই বছরগুলোর ধারাবাহিকভাবে যথার্থ সময়ক্রম উল্লেখ করতে হবে।

ফি সরাসরি জমা হবে ক্লাব ব্যাংক অ্যাকাউন্টে:
মিডিয়া ব্রিফিংয়ে ক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ জানান, প্রয়োজনীয় সব ডকুমেন্ট বা কাগজপত্র সহজেই অনলাইনে আপলোড করার সুবিধা রাখা হয়েছে। সদস্যপদের ফি সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং অর্থপ্রদানের রসিদ আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাই অনুগ্রহ করে ব্যাংক ট্রান্সফারের স্ক্রিনশটটি রাখুন এবং ফর্মের সাথে সংযুক্ত করুন।

মেম্বারশীপের জন‍্য অনলাইন সাইন-আপ :
প্রথমে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে যেকোনো সময় লগ-ইন করে আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন।
আবেদন ফর্ম পূরণের জন্য সরাসরি: https://member.londonbanglapressclub.org/ লিংকে প্রবেশ করতে হবে।

যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, অনুগ্রহ করে ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ অথবা মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান-এর সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ক্লাব নিযুক্ত আইটি বিশেষজ্ঞ জনাব আব্দুল মান্নানের সাথে টেলিফোনে যোগাযোগ করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে টেকনিক্যাল সহায়তা নিতে পারবেন।

মেম্বারশীপ পলিসি:
ক্লাবের ওয়েবসাইটে ফুল মেম্বারশীপ পলিসির বিস্তারিত তথ্য আছে। এছাড়া অনলাইন ফর্মের শুরুতেই পলিসি বা নিয়ম নীতি পড়ার সুযোগ রয়েছে। তবে সবগুলো নীতি সবার জন্য প্রযোজ্য নয়। তবে পড়লেই সহজে বোঝা যাবে কার জন্য কোন নিয়ম প্রযোজ্য। এছাড়া এসোসিয়েট মেম্বার ও লাইফ মেম্বারের পলিসি একেবারে আলাদা।

নতুন আবেদনের ক্ষেত্রে প্রস্তাব, সমর্থনকারী ও মিডিয়া কর্মস্থলের রেফারেন্স লাগবে । ফর্মে বর্তমান মেম্বার থেকে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাবক ও সমর্থক হিসেবে দিতে হবে। ইউকেতে নুন্যতম দু’বছর মিডিয়ায় সংশ্লিষ্ট থাকতে হবে।

রিপোর্টিং/ভিডিও/ফটো লিংক :
যারা প্রকাশিত ৫টি রিপোর্ট/ফটো দেবেন তারা স্ক্রিনশটটি সংযুক্ত করতে পারবেন। আর স্ট্যাটেলাইট টিভি/অনলাইন টিভি বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে-প্রকাশিত লিংকটি অনলাইন আবেদনে সংযুক্ত করবেন।

অনলাইন মিডিয়া:
অনলাইন মিডিয়া থেকে যারা এবার নতুন আবেদন করবেন তাদের জন্য ফেসবুকের ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার এবং ইউটিউবের ক্ষেত্রে নূন্যতম ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। পাশাপাশি ইউকেতে নিজস্ব কোম্পানি, নিজস্ব ওয়েবসাইট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে।

আবেদনকারিকে নিচের একাউন্ট নাম্বারে মেম্বারশীপের যথাযথ ফি পরিশোধ করে রিসিট আপলোড করে দিতে হবে। শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের সদস্যের একাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে।

Bank details:
London Bangla Press Club
Sort Code: 40-05-19
A/C No: 31 53 14 41
HSBC

READ MORE
This website uses cookies to provide user authentication. Please indicate whether you consent to our site placing cookies on your device and agree with our Privacy Policy. To find out more, please read our Privacy and Cookie Policy