লন্ডন, ১২ সেপ্টেম্বর ২০২৬:
স্মারক: এলবিপিসি ২৬/পিআর/২৬০৯১১
লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সদস্য ও ইকরা টেলিভিশনের প্রেজেন্টার মোরশেদুর রহমানের পিতা আনিছুর রহমান গত সোমবার ৭ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে ও একমেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদরের দক্ষিণ জগতসার গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য মোরশেদুর রহমানের পিতার মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সেক্রেটারি আকরামুল হোসাইন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

⸻

বার্তা প্রেরক:
ফয়সল মাহমুদ
মিডিয়া অ্যাণ্ড আইটি সেক্রেটারি
লন্ডন বাংলা প্রেস ক্লাব
০৭৪৫৫ ৪৪৪ ১৫০