লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন বাংলা কাগজ, রানার আপ ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড

স্মারক: এলবিপিসি ২৬/পিআর/২৬০৯১২

লন্ডন, ১৪ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা আর বন্ধুত্বের অনন্য বন্ধনে শেষ হয়েছে লন্ডন বাংলা প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬। দিনব্যাপী জমজমাট এই ফুটবল আয়োজনে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছে বাংলা কাগজ বার্মিংহাম । আর কয়েকবারের চ্যাম্পিয়ন ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড অর্জন করেছে রানার আপের গৌরব। read more

READ MORE
London bangla press Club

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ব্যারিস্টার মোরশেদুর রহমানের পিতার ইন্তেকাল: ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ১২ সেপ্টেম্বর ২০২৬:
স্মারক: এলবিপিসি ২৬/পিআর/২৬০৯১১
লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর সদস্য ও ইকরা টেলিভিশনের প্রেজেন্টার মোরশেদুর রহমানের পিতা আনিছুর রহমান গত সোমবার ৭ই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪ টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি দুই ছেলে ও একমেয়েসহ আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া সদরের দক্ষিণ জগতসার গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। read more

READ MORE

*Polite Reminder Football Tournament 2026* * registration deadline 5th of September 2026.*

Dear Members,
Assalamu Alaikum.
We are pleased to announce further details of the London Bangla Press Club Football Tournament 2026.
* Date: Sunday, 13 September 2026
* Venue: Stepney Green Football Field, Astroturf, London E1 3DB
Members are warmly invited to form and register their teams.
*The registration deadline is 5th of September 2026.*
For registration and further information, please contact:
Our Organising & Training Secretary
Alaur Rahman Khan Shahin in absence of our Event Secretary Rupi Amin. Mr Shahin Mobile: 07397 553674
Please see the attached flyer for full registration details. read more

READ MORE

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এলবিপিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬

লন্ডন, ২ সেপ্টেম্বর ২০২৬: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিবিটি সিডাব্লিউ মিডিয়া, রানার আপ হয়েছে অনলাইন ওয়ারিয়র্স ও তৃতীয় স্থান অর্জন করেছে চ‍্যানেল এস।
রবিবার ৩০ আগস্ট ইলফোর্ডের গুডমেইজ ক্রিকেট গ্রাউন্ডে দিনব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে বৃটেনে বসবাসরত বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন । এতে মাঠে খেলোয়াড়দের নৈপুণ্য, দারুণ প্রতিদ্বন্দ্বিতা ও প্রাণবন্ত লড়াই উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। read more

READ MORE

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয়

লন্ডন ১০ মার্চ, ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে পূর্ব লন্ডনে ক্লাব কার্যালয়ে আয়োজিত এই আলোচনা সভায় ক্লাবের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী এবং বিবিসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ প্রতিযোগিতায় রানার-আপ হওয়া আনিসা খান। তারা তাদের জীবনের বিভিন্ন কঠিন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। প্রখ্যাত সাংবাদিক শামীম চৌধুরী দীর্ঘদিন বিশ্বখ্যাত বিবিসি বাংলা বিভাগ এবং আমেরিকার বিখ্যাত ভয়েস অব আমেরিকা রেডিওতে কৃতিত্বের সঙ্গে কর্মজীবন অতিবাহিত করেছেন। তিনি তার বক্তব্যে তুলে ধরেন, দেশের বাইরে একজন নারী সাংবাদিক আন্তর্জাতিক পরিসরে কাজ করতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে থাকাকালীন সময়ে বাংলাদেশের যশোর ও কুষ্টিয়া জেলায় তাদের দুটি বসতবাড়ি জবরদখল হয়ে যাওয়ার করুণ অভিজ্ঞতা এবং এ নিয়ে দীর্ঘদিন মামলা-মোকদ্দমার জটিলতার কথাও। অন্যদিকে বিবিসির ‘দ্য অ্যাপ্রেন্টিস’ প্রতিযোগিতায় রানার-আপ আনিসা খান বলেন, একজন এশিয়ান বংশোদ্ভূত তরুণী হিসেবে তার পথচলা মোটেও সহজ ছিল না। একজন নারী উদ্যোক্তা হিসেবে রেস্টুরেন্ট ব্যবসায় সফল হতে তাকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তিনি বলেন, “আমি কখনও হার মানিনি। যারা উদ্যোক্তা হতে চান তাদের সব সময় বড় স্বপ্ন দেখতে হবে এবং সঠিক পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে শামীম চৌধুরী ও আনিসা খান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন-এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন ক্লাবের ইভেন্ট সেক্রেটারি রুপি আমিন। অনুষ্ঠান সফল করতে সহযোগিতার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান ক্লাবের ট্রেজারার মো. আব্দুল হান্নান। শুরুর দিকে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান শাহীন অতিথি শামীম চৌধুরীকে এবং এক্সিকিউটিভ মেম্বার সাহিদুর রহমান সুহেল অতিথি আনিসা খানকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর আনিসা খানের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার ফারজানা চৌধুরী এবং শামীম চৌধুরীর পরিচিতি তুলে ধরেন ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু। অনুষ্ঠান শেষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনিসা খানের পিতা, বিশিষ্ট ক্যাটারার্স এবং প্রেস ক্লাবের আজীবন সদস্য ইয়াওর খানসহ ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। বার্তা প্রেরক: ফয়সল মাহমুদ মিডিয়া অ্যাণ্ড আইটি সেক্রেটারি লন্ডন বাংলা প্রেস ক্লাব ০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাব-এর উদ্যোগে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন

লন্ডন, ২৪ ফেব্রুয়ারি ২০২৬: লন্ডন বাংলা প্রেসক্লাবের উদ্যোগে এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি’র সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান “International Mother Language Day – Inclusive Classroom Programme” শিরোনামে এক ব্যতিক্রমী আয়োজন করা হয়। ব্রিটেনের মূলধারার স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচার ও বাংলা ভাষার গুরুত্ব নিয়ে আলোচনার অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রেস ক্লাব নেতৃবৃন্দ। গত সোমবার, ২৩ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আশিদ আলী। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্রিটেনের মূলধারার স্কুলের শিক্ষার্থীরা বাংলা ভাষার প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে। তিনি আরও বলেন, প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলতাব আলী পার্ক শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে। দেশ ও ভাষার প্রতি আন্তরিকতা প্রদর্শনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে তিনি বাংলাদেশ সফরও করেছেন। লন্ডন বাংলা প্রেসক্লাবের জেনারেল সেক্রেটারী আকরামুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। তিনি বলেন, ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে মূলধারার স্কুলের শিক্ষার্থীদের মাঝেও বাংলা ভাষার ইতিহাস, গুরুত্ব এবং সংগ্রামের চিত্র তুলে ধরা সম্ভব হয়েছে। আকরামুল হুসাইন তাঁর বক্তব্যে ভাষার গুরুত্ব, পরিচয়, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরেন এবং বলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু ইতিহাস স্মরণ করা নয়, বরং বিশ্বব্যাপী ভাষাগত বৈচিত্র্য উদযাপনের দিন। আজকের এই শিক্ষার্থীগণ আগামী দিনে সরকারের নীতি নির্ধারনী স্থানে কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হবেন। আর এই ধরনের আয়োজন তাদের কাছে বাংলা ভাষা অর্জনের ইতিহাস, ভাষার প্রতি ভাললাগা আরো বাড়াবে। আর তাই লন্ডন বাংলা প্রেসক্লাবের ব্যতিক্রমী এই আয়োজন। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মী মাযহার এবং চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান।
Screenshot
“বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস” বিষয়ক আলোচনায় উর্মী মাযহার বলেন, পৃথিবীতে বাংলা একমাত্র ভাষা যার জন্য বাঙালি জাতি জীবন দিয়েছে। মাতৃভাষায় কথা বলার অধিকারের দাবিতে শিক্ষার্থীরা বুলেটের সামনে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সংগ্রাম এবং আত্মত্যাগের ধারাবাহিকতায় বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। ফারহান মাসুদ খান “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পটভূমি” বিষয়ে আলোচনায় বলেন, ১৯৯৯ সালে জাতিসংঘের ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করার মাধ্যমে ভাষার মর্যাদা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বহুভাষিকতার প্রতি বিশ্ববাসীকে শ্রদ্ধা প্রদর্শনের সুযোগ করে দিয়েছে। তিনি শিক্ষার্থীদের মাতৃভাষার প্রতি সম্মান, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। বিষয়ভিত্তিক আলোচনার পর শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন এবং বাংলা ভাষার ইতিহাস নিয়ে নানা প্রশ্ন করেন। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার আব্দুল হান্নান। লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট ও ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিনের নেতৃত্বে ক্লাব নেতৃবৃন্দ প্রভাতফেরির গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের এক্সিকিউটিভ কমিটির ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার সরওয়ার হোসেন। এছাড়াও জেনারেল মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম অভি, শেখ মহিতুর রহমান বাবলু, সুয়েজ মিয়া ও ফজলু মিয়া। অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে শহীদ মিনারের প্রতিকৃতি ও প্রেস ক্লাবের স্মারক প্রদান করা হয়। বার্তা প্রেরক: ফয়সল মাহমুদ মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী লন্ডন বাংলা প্রেস ক্লাব 07455444150
READ MORE

সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন-এর মাগফেরাত কামনায় লন্ডন বাংলা প্রেস ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন, ৮ ফেব্রুয়ারি ২০২৬ : সদ্য প্রয়াত লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব‍্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন-এর মৃত্যুতে মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন-বাংলা প্রেসক্লাবের আয়োজনে গত ৭ই ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব ব্রিকলেন জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ-জাতির কল‍্যান কামনা করে মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মতিউল হক। দোয়া মাহফিলের শুরুতে সাংবাদিক কায়সারুল ইসলাম সুমনের জীবন ও কর্মের উপর আলোকপাতের পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সুহানুভূতি জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। দোয়া মাহফিল সফল করার জন্য উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানান লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী ও সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের। সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট তাইসির মাহমুদ,ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, এসিসটেন্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, নির্বাহী সদস‍্য মোঃ এনামুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রহমত আলী,আবদুল মুনিম জাহেদি ক্যারল, আবদুল করিম গনি, মাহবুব রহমান, শামসুল তালুকদার,আবদুল কাইয়ুম,রেজাউল করিম মৃধা। আরো উপস্হিত ছিলেন সাংবাদিক আনোয়ারুল ইসলাম অভি,আফজাল হোসাইন,শওকত মাহমুদ টিপু, হাসনাত চৌধুরী, খালেদ মাসুদ রনি, হাবিবুর রহমান হাবিব,মাহবুব আলী খানসুর,আসাদু্জ্জামান শুভ,সুয়েজ মিয়া, ফজলু মিয়াসহ প্রমুখ । এ সময় বার্মিংহাম থেকে লন্ডন বাংলা প্রেসক্লাবের অনেক সদস্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়ায় শরিক হোন। উল্লেখ্য, মরহুম সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন সম্প্রতি বাংলাদেশে পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন। তিনি ৪ই ফেব্রুয়ারি বুধবার মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্তা প্রেরক: ফয়সল মাহমুদ মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী লন্ডন বাংলা প্রেস ক্লাব ০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য কায়সারুল ইসলাম সুমন-এর ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন, ৪ ফেব্রুয়ারি ২০২৬ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও এটিএন বাংলা ইউকের বার্মিংহাম ব‍্যুরো প্রধান কায়সারুল ইসলাম সুমন ইন্তেকাল করেছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়ার পথে ৪ ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশ সময় ভোর পৌনে ছয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম কায়সারুল ইসলাম সুমনের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মহদিকোনার মাস্টার বাড়ি । তাঁর পিতার নাম মরহুম নজমুল ইসলাম। কায়সারুল ইসলাম সুমনের জানাজার নামাজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের দরগা বাজার অজমির স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক : এদিকে কায়সারুল ইসলাম সুমনের মৃত্যুতে লণ্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন । ক্লাব সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন ও কোষাধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন । পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন। উল্লেখ্য, মরহুম কায়সারুল ইসলাম সুমন বাংলাদেশে হলিডেতে পরিবার নিয়ে গিয়েছিলেন। বার্তা প্রেরক: ফয়সল মাহমুদ মিডিয়া এবং আইটি সেক্রেটারী লণ্ডন বাংলা প্রেস ক্লাব ০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির (২০২৬-২৭) আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

লন্ডন, ৪ ফেব্রুয়ারি ২০২৬ : লন্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ও ট্রেজারার মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৬—২০২৭) জন্য দায়িত্ব পালন করবে । সদ্য বিদায়ী কমিটির প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ ও ট্রেজারার সালেহ আহমদ দায়িত্ব বুঝিয়ে দেন। গত ৩ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে প্রেসক্লাব কার্যালয়ে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। হস্তান্তর সেশন সঞ্চালনা করেন বিদায়ী জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ। উল্লেখ্য, তাইসির মাহমুদ দুই টার্ম দায়িত্ব পালন শেষে জেনারেল সেক্রেটারির পদ থেকে বিদায় নিলেও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে নতুন কমিটিতে দায়িত্ব পালন করছেন । অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় । এসময় নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা তাঁদের একান্ত অনুভুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক প্রেসিডেন্ট নবাব উদ্দিন, সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক মিছবাহ জামাল ও ক্লাবের আজীবন সদস্য ওহিদ উদ্দিন। নবনির্বাচিত নির্বাহী কমিটিঃ প্রেসিডেন্ট তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন, এসিসটেন্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট ট্রেজারার এখলাছুর রহমার পাক্কু, অর্গানাইজিং এণ্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহীন, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী ফয়সল মাহমুদ, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন। নির্বাহী সদস্যরা হলেন— যথাক্রমে প্রথম নির্বাহী সদস্য মু. সরওয়ার হোসেন, সাহিদুর রহমান সুহেল, লোকমান হোসাইন কাজী, মোঃ এনামুল হক চৌধুরী ও ফারজানা আক্তার চৌধুরী। যাঁরা বিদায় নিলেনঃ প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিস্ট্যান্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য জাকির হোসাইন কয়েস, পলি রহমান, আনোয়ার শাহজাহান। নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী ক্লাবকে আরো গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী দুই বছরের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আপনাদের দেয়া দায়িত্বের যথাযথ মূল্যায়ন এবং প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আশা করছি, গৃহীত যে কোনো পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়নে আপনাদের সবধরণের সহযোগিতা ও সমর্থন থাকবে। ক্লাবকে এগিয়ে নিতে অতীতের ন্যায় আপনারা সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি আকরামুল হুসাইন ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন,লন্ডন বাংলা প্রেসক্লাবের একটি ঐতিহ্য হচ্ছে নির্বাচনের পর পর সবাই ক্লাবের স্বার্থে কাজ করি। তিনি আরো বলেন, এ বছর কমিটি নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হয়েছে। ১৫ জন সদস্যই স্ব স্ব ক্ষেত্রে পরিচিত এবং অভিজ্ঞ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীর প্রেসক্লাব হবে আরো বেশী কার্যকর এবং সদস্যবান্ধব। ক্লাবের স্বার্থে সদস্যের মতামতকে গুরুত্ব দেওয়া, মতামত নেওয়া বা আলোচনা করে আরো ভাল কিছু অর্জন করাই হবে এই কমিটির অন্যতম উদ্দেশ্য। বিদায়ী প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিদায়ী জেনারেল সেক্রেটারি ও নবনির্বাচিত সিনিয়র ভাইস প্রেসেডেন্ট তাইসির মাহমুদ বলেন, আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালিন দুটো এলায়েন্স—এর পরিসমাপ্তি ঘটলো। বিগত বছরগুলোর মতো আগামী দুই বছর আমরা একটি টিম হিশেবেই কাজ করবো। তিনি বলেন, দুই মেয়াদের চার বছর দায়িত্বপালন শেষে গত নির্বাচনে ক্লাব সদস্যরা আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত করেছেন। আমি সদস্যদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ । আমার প্রতি সদস্যরা যে আস্থা ও ভরসা রখেছেন তা যেন রক্ষা করতে পারি । গত চার বছর জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতার আলোকে নতুন কমিটির নেতৃত্বে আরো গতিশীল ও সক্রিয় ক্লাব উপহার দেওয়ার চেষ্টা করবো। তিনি বলেন, বিগত কমিটিতে আমরা যেভাবে একে অপরের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ রেখে কাজ করেছি নবনির্বাচিত নেতৃবৃন্দও সেই ধারা অব্যাহত রাখবেন বলে আমি আশাবাদী। সংবাদ বিজ্ঞপ্তি বার্তা প্রেরক: ফয়সল মাহমুদ মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী লন্ডন বাংলা প্রেস ক্লাব ০৭৪৫৫ ৪৪৪ ১৫০
READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে তারেক প্রেসিডেন্ট, আকরাম সেক্রেটারি ও হান্নান ট্রেজারার নির্বাচিত

লন্ডন ২৬ জানুয়ারি ২০২৬: লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃটেনে বাংলা মিডিয়ার ৩৩ বছরের এই ঐতিহ্যবাহী সংগঠনে ১৬৮ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারেক চৌধুরী। তিনি বাংলা পোস্ট সম্পাদক। তার প্রতিদ্বন্দ্বী এটিএন বাংলা ইউকে’র হেড অব নিউজ সাঈম চৌধুরী পেয়েছেন ১৫৫ ভোট। এনটিভি ইউরোপের চীফ রিপোর্টার মো: আকরামুল হোসেন ১৬৪ ভোট পেয়ে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বাংলা পোস্টের সালেহ আহমেদ পেয়েছেন ১৫৮ ভোট। মোঃ আব্দুল হান্নান ১৯৮ ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হয়েছেন । তিনি টু এ নিউজ-এর এডিটর । তাঁর প্রতিদ্বন্দ্বী শাহনাজ সুলতানা পেয়েছেন ১২৪ ভোট। নির্বাচনে অংশ নেওয়া তারেক-আকরাম-শাহনাজ টিম থেকে ৮ জন সদস্য, সাঈম-সালেহ-হান্নান টিম থেকে ৬ জন সদস্য এবং ভাইস প্রেসিডেন্ট পদে একমাত্র স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২৫ জানুয়ারি রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্টস ভেনুতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ৩৩৫ সদস্যের মধ্যে ৩২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যা মোট ভোটের হিশেবে ৯৭ শতাংশ। নবনির্বাচিত প্রেসিডেন্ট তারেক চৌধুরী, জেনারেল সেক্রেটারি মো. আকরামুল হোসেন এবং ট্রেজারার মো. আব্দুল হান্নান লন্ডন বাংলা প্রেসক্লাবের ঐতিহ্য, সম্মান এবং কর্মের যে ধারা চলে আসছে তা আরো বৃদ্ধিতে নিরলস কাজ করে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা এ ক্ষেত্রে সংগঠনের সকল সদস্যের সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা এবং ভালোবাসা প্রত্যাশা করেন। *কে পেলেন কতো ভোট* যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন টানা দুই মেয়াদের জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ। তিনি পেয়েছেন ১৬৮ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাইয়ুম পেয়েছেন ১৫১ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু ১৭২ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: সালাহ উদ্দিন শাহিন ৫১ ভোট ও রেজাউল করিম মৃধা পেয়েছেন ৯৬ ভোট। এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পান ১৩৩ ভোট। জয়েন্ট ট্রেজারার পদে মোঃ এখলাছুর রহমান পাককু ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইব্রাহিম খলিল পেয়েছেন ১৪৫ ভোট। অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন পেয়েছেন ১৫৫ ভোট। মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে ফয়সল মাহমুদ ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুস সাত্তার মিশু পেয়েছেন ১৩০ ভোট। ইভেন্ট এন্ড ফ‍্যাসিলিটিজ সেক্রেটারি পদে রুপি আমিন ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আনিসুর রহমান আনিস পেয়েছেন ১৩১ভোট। এছাড়া মো. সরওয়ার হোসেন ২০১ ভোট পেয়ে ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন। বাকি চার নির্বাচিত এক্সিকিউটিভ মেম্বার হলেন, সাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রথম বৃটিশ বাংলাদেশী জাজ বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনার ছিলেন বৃটিশ বাংলাদেশ চেম্বারের সাবেক প্রেসিডেন্ট শাহগির বখত ফারুক ও বৃটিশ বাংলাদেশী টিচার্স অ্যাসোসিয়েশন ইউকে’র জেনারেল সেক্রেটারি সিরাজুল বাসিত চৌধুরী। তাদের নেতৃত্বে এবার কাজ করে একটি শক্তিশালী নির্বাচনী টিম। বার্ষিক সাধারণ সভা: এর আগে দুপুরে অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা। এরপর শুরু হয় ভোটগ্রহণ। বিকেল আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদস্যরা ভোট প্রয়োগ করেন। সন্ধ্যায় ছিলো লাইফ মেম্বার রিসিপশন, এলবিপিসি মিডিয়া এওয়ার্ড, এবং সাংস্কৃতিক পরিবেশনা। এজিএম-এর শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি মুহাম্মদ জুবায়ের। তিনি তাঁর মেয়াদকালের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, কমিটমেন্ট করা, কমিটমেন্টে থাকা এবং কমিটমেন্ট রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। আশাকরি যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের নেতৃত্ব আরো সমৃদ্ধি আনবেন। তিনি বিদায়ী কার্যকরী কমিটির সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের জন্য প্রশংসা করে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে ক্লাবের ৬৫ জন নতুন সদস্যসহ ৩৩৫জন সদস্যকে অভিনন্দন জানান। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশকালে তাইসির মাহমুদ বলেন, মর্যাদার সাথে ক্লাবকে কমিউনিটির কাছে তুলে ধরতে চেয়েছি গত দুইটি বছর। আমরা আশা করি সফল হয়েছি। তিনি এই বছর অনলাইন মেম্বারশীপ পদ্ধতি চালু এবং দেশজুড়ে ২০টি মিডিয়া এওয়ার্ড প্রবর্তন করাকে ক্লাবের অন্যতম দুটি সফল কাজ হিশেবে উল্লেখ করেন। বিদায়ী ট্রেজারার সালেহ আহমেদ আর্থিক প্রতিবেদন তুলে ধরেন। জানান, ক্লাবে প্রায় ২২১ হাজার পাউন্ডের সম্পদ রয়েছে। এজিএম-এ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মুহাম্মদ জুবায়ের ও তাইসির মাহমুদ। এজিএম-এর শেষ পর্যায়ে বিশিষ্ট সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন করা হয়। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন উপলক্ষে ইস্ট লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেনু সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে তিন শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। সন্ধ্যার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আপসানা বেগম। তিনি তার বক্তব্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এর সাথে সংশ্লিষ্ট সাংবাদিকরা আমাদের কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং সাংবাদিকতার উন্নয়নে আপসানা বেগম তার পক্ষ থেকে সম্ভব সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সমাপ্ত।
READ MORE
This website uses cookies to provide user authentication. Please indicate whether you consent to our site placing cookies on your device and agree with our Privacy Policy. To find out more, please read our Privacy and Cookie Policy