লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোকসভা : শ্রদ্ধায়-ভালোবাসায় বিবিসিখ্যাত প্রয়াত পাঁচ সাংবাদিককে স্মরণ

লন্ডন, ২৩ অক্টোবর ২০২৪ : লন্ডনে সহকর্মীদের আবেগঘন স্মৃতিচারণের মাধ্যমে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো বিবিসির প্রয়াত পাঁচ বৃটিশ-বাংলাদেশী সাংবাদিককে। গত ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় লন্ডন-বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত শোকসভায় এই গুণী সাংবাদিকদের স্মরণ করা হয় । এঁরা হলেন ঊর্মি রহমান, গোলাম কাদের, কাদের মাহমুদ, গোলাম মুর্শিদ ও শাহীন জামান । প্রত্যেকেই ছিলেন বিবিসিখ্যাত সাংবাদিক, দীর্ঘদিন বিবিসির বাংলা বিভাগে কাজ করে সুনাম অর্জন করেন তাঁরা । একইসঙ্গে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত ও নতুন দিনের প্রকাশনায়ও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সহকর্মীদের স্মৃতিকথায় উঠে আসে বিলেতে সাংবাদিকতা, বাংলা ভাষার চর্চা-বিকাশ এবং বাংলা সাহিত্য ও বাঙালি সমাজ-সংস্কৃতির প্রচার-প্রসারে তাঁদের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা । তারা বিভিন্ন ক্ষেত্রে ছিলেন মহীরুহসম। সাংবাদিকরা মনে করেন এসব কীর্তিমান তাদের অভিজ্ঞতা দিয়ে বিলেতে বাংলাদেশী সমাজ ও সাংস্কৃতিকে অনেক দূর নিয়ে গেছেন । তাদের হারানোর মধ্যদিয়ে বাংলাদেশী কমিনিটির যে ক্ষতি এবং শূন্যতার সৃষ্ঠি হয়েছে তা সহজে পূরণ হওয়ার কথা নয় । এই পাঁচজন স্বনামধন্য সাংবাদিক সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন। read more

READ MORE

উৎসবমুখর পরিবেশে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত :

ওয়ান বাংলা ফ্রেণ্ডস ইউনাইটেড চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার্স আপ

লন্ডন, ১৬ অক্টোবর ২০২৪ : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বিলেতে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ সম্পন্ন হয়েছে । ১৩ অক্টোবর রোববার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ব লন্ডনের স্টেপনি গ্রীন ফুটবল মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয় । মিডিয়া কাপ টুর্নামেন্টে অংশ গ্রহন করতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন প্রেস ক্লাবের সদস্যরা । সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয় ফুটবল টুর্নামেন্ট। read more

READ MORE

আনন্দঘন আয়োজনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের সামার ট্রিপ ২০২৪ অনুষ্ঠিত

বিখ্যাত ইংরেজ সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের জন্মস্থান স্ট্রার্টফোর্ডের আপন এভনে গত ২৮ জুলাই রোববার অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের বার্ষিক সামার ট্রিপ ২০২৪। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোড থেকে তিনটি বাসে করে ক্লাবের সদস্যরা সপরিবারে যাত্রা শুরু করেন । সকাল পৌনে ১১টায় তিনটি বাস শেক্সপিয়ারের বাড়ির উদ্দেশ্যে হোয়াইটচ্যাপেল ত্যাগ করে । বাসে উঠার আগে প্রত্যেকের হাতে ‘রাধুনী’র পক্ষ থেকে তুলে দেওয়া হয় স্নাক্সস ব্যাগ তথা সকালের নাস্তা।
পৃথকভাবে তিনটি বাসের তত্ত্বাবধানে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, আইটি সেক্রেটারি মোঃ হান্নান, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, ইসি মেম্বার ফয়সল মাহমুদ ও জাকির হোসেন কয়েস। read more

READ MORE

লন্ডন, ২১ এপ্রিল ২০২৪ঃ “সিলেটে স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান’-এ লন্ডন বাংলা প্রেস ক্লাবের ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর

সিলেট ক্যাডেট কলেজ-সংলগ্ন বধ্যভূমিতে “সিলেট শহীদ স্মৃতি উদ্যান’ প্রতিষ্ঠায় অংশীদার হলো লন্ডন বাংলা প্রেস ক্লাব । ক্লাবের সম্মানিত সাধারণ সদস্য ও আজীবন সদস্যদের সহযোগিতায় ৩৫ লাখ টাকা প্রদান করা হচ্ছে । ২১ এপ্রিল রোববার বিকেলে লন্ডন বাংলা প্রেস আয়োজিত এক অনুষ্ঠানে ৩৫ লাখ টাকার চেক (প্রতীকী) হস্তান্তর করা হয় । এই অর্থ শীঘ্রই সিলেট শহীদ স্মৃতি উদ্যান কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে । read more

READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত শোকসভায় বক্তারা : বিলেতে বাংলা ভাষার প্রচার ও প্রসারে সৈয়দ আফসার উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে

লন্ডন, ১৭ এপ্রিল ২০২৪: বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন-এর মৃত্যূতে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক । ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন মানুষ । একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী । তিনি যে কাজটিই করতেন তা সুন্দর ও সুনিপুনভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করতেন। সংবাদপাঠকে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন । টেলিভিশনে ব্যতিক্রমী ভঙ্গিমায় সংবাদ উপস্থাপনার মধ্য দিয়ে তিনি দর্শকদের মনজয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি সাংবাদিকতা ও শিক্ষকতার মাধ্যমে বিলেতে বাংলা ভাষার প্রচার ও যে প্রসারে যে অসাম্য অবদান রেখেছেন তার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতে সমাসীন করেন। read more

READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের একুশের অনুষ্ঠানে মাহমুদুর রহমান বেণু : ঢাকার পর লন্ডনে বাংলা ভাষার সবচেয়ে বেশি চর্চা হয়

বাংলাদেশের প্রতিটি আন্দোলন শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি দিয়ে । ঢাকার পর (প্রবাসীদের মধ্যে) লন্ডনে বাংলা ভাষার সবচেয়ে বেশি চর্চা হয়- যা আর কোনো দেশে হয় না।
কথাগুলো বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহমুদুর রহমান বেণু । তিনি গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘গৌরবের একুশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
বিলেতে ‘বাংলা সংস্কৃতি চর্চা ও ভবিষ্যৎ’ শীর্ষক বিষয়ে আলোকপাত করতে গিয়ে জনাব মাহমুদুর রহমান বেণু আরো বলেন, আমরা যখন লিখি বা বলি সব সময় যেন শুদ্ধ বাংলায় তা করি। শুদ্ধ বাংলায় কথা বলতে পারাটাও গৌরবের বলে আমি মনে করি। read more

READ MORE

লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির (২০২৪-২০২৫) দায়িত্ব গ্রহণ

লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে । ২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ ক্লাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ জুবায়ের, পুনর্নির্বাচিত জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ এবং পুনর্নির্বাচিত কোষাধ্যক্ষ সালেহ আহমদের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য দায়িত্ব পালন করবে। read more

READ MORE

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনঃ

মোহাম্মদ জুবায়ের প্রেসিডেণ্ট, তাইসির মাহমুদ জেনারেল সেক্রেটারী ও সালেহ আহমদ ট্রেজারার নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্রিটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন (২০২৪) । নির্বাচনে মোহাম্মদ জুবায়ের প্রেসিডেণ্ট, তাইসির মাহমুদ জেনারেল সেক্রেটারী ও সালেহ আহমেদ ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের তাঁর শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে নতুন নতুন কর্ম পরিকল্পনার মাধ্যমে ক্লাবটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পুননির্বাচিত জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, এই ক্লাবের সবচেয়ে সুন্দর দিকটি হলো দু’বছর পরপর একটি উৎসবমুখর নির্বাচন হওয়া । নির্বাচনে দুটো এলায়েন্স প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে আমরা একটি এলায়েন্স হয়ে যাই। একটি টিম হিসেবে কাজ করি । তিনি বলেন, এমন একটি ক্লাবে দ্বিতীয়বারের মতো জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়া আমার জন্য গর্ব ও সম্মানের-যে ক্লাবে অনেক মাল্টি টেলেন্ট সদস্য রয়েছেন। আমি তাঁদের সহযোগিতা নিয়ে ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। read more

READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লন্ডন, ৯ নভেম্বর: লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এক সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । গত ৬ নভেম্বর পূর্ব লন্ডনের ক্যানারি ওয়ার্ফের ডকসাইড ভ্যানুতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় লন্ডন ও লন্ডনের বাইরে থেকে মোট ৪৫ জন সদস্য অংশগ্রহণ করেন ।চারটি বিষয়বস্তুর ওপর কর্মশালা অনুষ্ঠিত হয় ।
‘প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন বিবিসি বাংলা বিভাগের প্রযোজক মোয়াজ্জেম হোসাইন । ‘কমিউনিটি টিভি সাংবাদিকতা” বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন চ্যানেল এস টিভির সদ্যসাবেক চিফ রিপোর্টার ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মূহম্মাদ জুবায়ের । ‘মোবাইল সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করেন রানার মিডিয়ার ডিরেক্টর এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক ট্রেজারার আ স ম মাসুম এবং ‘সংবাদ তৈরিতে প্রচলিত ভুল পরিহারের করণীয়’ বিষয়ে আলোচনা তুলে ধরেন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী। read more

READ MORE
This website uses cookies to provide user authentication. Please indicate whether you consent to our site placing cookies on your device and agree with our Privacy Policy. To find out more, please read our Privacy and Cookie Policy