লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা : জার্নালিজম – এথিক্স এন্ড স্ট্যান্ডার্ড সততা এবং তথ্যের দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে

লন্ডন, ১৩ নভেম্বর : সততা, নির্ভরযোগ্য তথ্য পরিবেশন এবং স্বচ্ছতা হচ্ছে সাংবাদিকতার নীতিমালার প্রধানতম বিষয়। এসবে দৃষ্টি রেখেই সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকদেরও অন্যান্য মানুষের মতো ভুল হবে, তবে যথার্থতার ক্ষেত্রে চেষ্টায় যেনো দুর্বলতা না থাকে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনম্যারী ইউনির্ভাসিটি অব লন্ডনে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক আলোচনায় প্যানেল আলোচকরা এসব কথা বলেন। কুইনম্যারীর আর্টওয়ান হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় জার্নালিজম: এথিক্স এন্ড স্ট্যান্ডার্ড শীর্ষক এই আলোচনায় তিনজন প্যানেল স্পিকারের সকলেই বলেন, বর্তমান বিশ্ববাস্তবতায় সাংবাদিকতার ক্ষেত্রে নীতিনৈতিকতা এবং নির্ভরযোগ্যতা আরো বেশী চ্যালেঞ্জের মুখে পড়েছে। এক্ষেত্রে সাংবাদিকদের নিজের বিবেকবোধকে জাগ্রত রাখা এখন জরুরী। read more

READ MORE

লন্ডন বাংলা প্রেসক্লাবে বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী

লন্ডন, ১৫ জুলাই : বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতা ও কাজের শ্লথ গতি দুর্নীতির চেয়েও ভয়াবহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে দেশ ও দেশের মানুষের ভাগ্যন্নোয়নে বিরামহীন কাজ করে যাচ্ছেন, সেখানে ফাইলের শ্লথ গতির কারণে তা অনেক সময় কাঙিক্ষত লক্ষ্যে পৌঁছতে সময় নিচ্ছে অনেক বেশি। গত বৃহস্পতিবার, ১১ই জুলাই পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে বাংলা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে এই মন্তব্য করেন তিনি। এর আগে প্রেসক্লাব কার্যালয়ে এসে পৌছালে মন্ত্রীকে স্বাগত জানান ক্লাব নেতৃবৃন্দ।
প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এসময় তিনি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের বিভিন্ন চিত্র তুলে ধরেন সাংবাদিকদের সামনে। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট চালু, ব্রিটেনে তৈরী হওয়া মেধাবী বাংলাদেশী বংশোদ্ভূত প্রজন্মকে দেশের কাজে লাগানো, নিজ এলাকাসহ বৃহত্তর সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডসহ অন্যান্য বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পরিকল্পনা মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কথা তুলে ধরতে গিয়ে এসময় মন্ত্রী বলেন, ‘যত দ্রুত সম্ভব সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশকে কাঙিক্ষত লক্ষ্যে পৌছাতে বিরামহীন কাজ করছেন প্রধানমন্ত্রী।’ বাংলাদেশ আর আগের অবস্থানে নেই মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘এক সময় দরিদ্র ও ক্ষুধার্ত দেশ হিসেবে যে পরিচয় ছিলো বাংলাদেশের, শেখ হাসিনার নেতৃত্বে তা থেকে বেরিয়ে এসেছি আমরা।’
তিনি বলেন, ‘শিক্ষা, খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা, সারা দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ এখন বাংলাদেশে আর কল্পনা নয়, বাস্তবতা।’ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সন্ত্রাসী তৎপরতার দিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি অন্ধকার দিক নিয়ে আমাদের শঙ্কা ছিলো সবচেয়ে বেশি, সরকার এটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, যদিও নিয়ন্ত্রণে আনার পদ্ধতি সম্পর্কে অনেকেরই দ্বিমত বা সমালোচনা আছে। আর্টিজানের মত মানুষ জবাই করা ঘটনার পর কঠোর না হয়ে উপায় ছিলোনা সরকারের।’ তিনি বলেন, ‘আইন শৃঙ্খলার এই ক্ষেত্রে সফলতা আমরা দেখছি।’ শিশু ধর্ষণের মত ঘটনা রোধে কঠোর আইন আসছে, এমনটি জানিয়ে এম এ মান্নান বলেন, ‘কোন বিষয় যখন আদালতে চলে যায়, তখন সরকারের আর কিছু করার থাকেনা। সরকার শুধু ঘটনার সাথে জড়িতদের আটক করে আদালতে সোপর্দ এবং প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন করতে পারে।’ read more

READ MORE

লন্ডন বাংলা প্রেসক্লাবে তথ্যমন্ত্রী বাংলাদেশে সংবাদমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে

লন্ডন, ৮ জুলাই : বাংলাদেশে সংবাদমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে বলে দাবী করেছেন দেশটির তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গত ৪ জুলাই বৃহস্পতিবার লন্ডন বাংলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক প্রশ্নোত্তর অনুষ্ঠানে তথ্য মন্ত্রী আরো বলেন, ভুল সংবাদ পরিবেশনের কারণে এই বিলেতে সংবাদ মাধ্যম বন্ধ হয়েছে। কিন্তু বাংলাদেশে সংবাদ মাধ্যম বন্ধের প্রমাণ নেই। মন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম বা ডিজিটাল মিডিয়ার স্বাধীনতা কারো জন্যে যাতে বিপজ্জনক বা বিরক্তির কারণ না হয় সেই বিষয়টিতে সরকার জোর দিচ্ছে সরকার। সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর একটি সেমিনারে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তথ্যমন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ। এ সুযোগে তাঁর সঙ্গে এই প্রশ্ন-উত্তর পর্বের আয়োজন করে লন্ডন বাংলা প্রেসক্লাব। read more

READ MORE

পররাষ্ট্রমন্ত্রীর সাথে লন্ডন বাংলা প্রেসক্লাবের ‘প্রশ্নোত্তর’ অনুষ্ঠান এ সরকারের মেয়াদেই সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক হবে

বাংলাদেশে সবকিছু কিছুটা ধীর গতিতে চলে এই কথা অকপটে স্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, একটির পর একটি ইস্যুর কারণে সিলেটের ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা সম্ভব হয়নি। তবে বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই এটি নিশ্চিত করা হবে। চালু হবে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট। রিফুয়েলিংয়ের কাজের পর এবার রানওয়ে সস্প্রসারণসহ অন্যান্য কাজের জন্য আরো তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মন্ত্রী লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত ‘কোয়েশ্চন টাইম উইথ ফরেন মিনিস্টার’ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন। read more

READ MORE

লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাষাদিবসের অনুষ্ঠান ‘একুশের অহংকার’

লন্ডন বাংলা প্রেসক্লাবের ভাষাদিবসের অনুষ্ঠান ‘একুশের অহংকার’ ব্রিটেনে বিরাজমান বাংলা ভাষার সংকট নিরসনে প্রাতিষ্ঠানিক ভূমিকার পাশাপাশি দরকার পারিবারিক চর্চা ব্যবহারিক ভাষাকে সহজলভ্য করা উচিত : আবদুল গাফফার চৌধুরী
read more

READ MORE

ফুটবল মানে উন্মাদনা স্মৃতি রোমাঞ্চন৷ফুটবলের কোন শত্রু নেই,ফুটবল এক জাগরণ এবং ভালোবাসার নাম৷বিদেশের সংস্কৃতিতে ফুটবল পরম আত্মার আত্মীয় ৷

উম্মাদনার আয়োজন ছিলো, প্রথম বারের মতন বাংলা মিডিয়ার সংবাদ কর্মীদের প্রধান সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব কর্তৃক অভ্যন্তরীন ফুটবল টুর্নামেন্ট ৷
রবিবার কিছুটা খাৱাফ আবহাওয়ার মধ্যেওবিপুল সংখ্যক ক্রীড়ামোদদের অংশ গ্রহনে পূর্ব লন্ডনের মাইল এণ্ড স্ট্রেডিয়ামে দুপুর থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয় লীগ ও নক আউট পর্বের খেলা ৷ ঌটি দলের সম্বন্ধয়ে, টুর্নামেন্টে বিভিন্ন মিডিয়া হাউস একক এবং যৌথ ভাবে নিজেদের টিম গঠন করে ৷
দুপুরে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন লন্ডনবাংলা প্রেস ক্লাব প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা ৷
এ সময় তিনি প্রথমবারের মতন এই আয়োজনের জন্য লন্ডন টাইগার্স সহ প্রতিটি সদস্যদের ধন্যবাদ জানিয়ে এর ধারাবাহিকতা থাকবে বলে ঘোষণা দেন ৷
উদ্ধোধনী অনুষ্ঠানে ক্লাবের সাবেক প্রেসিডেন্ট মুহিব চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মাদ আব্দুস সাত্তার সাধারন সম্পাদক মোহাম্মদ জুবায়ের ট্রেজারার আস ম মাসুম লন্ডন ট্ৰাইগার্সের মিসবাহ আহমদ টুর্নামেন্ট পরিচালনা সাব কমিটির মোহাম্মদ সোবহান সালেহ আহমদ উপস্থিত ছিলেন ৷বিকেলে অনুষ্ঠিত হয় শীর্ষ দুটি দলের মধ্যে ফাইনাল ৷এতে অংশ নেয় টুর্নামেন্টের অন্যতম ফেবারিটর চ্যানেল এস টেলিভিশন টিম এবং ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইডেট ৷
চ্যানেল এস ও ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনাল খেলা নিধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে ট্রাইবেকারে গড়ায় খেলা।
ট্রাইবেকারে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে লন্ডন বাংলা প্রেসক্লাব আয়োজিত প্রথম ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি জয় করে অনলাইন সংবাদপত্র ওয়ানবাংলানিউজ এর ফ্রেন্ডস নিয়ে গড়া ওয়ানবাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।
খেলায় চাম্পিয়ান দল প্রাইজ মানি ৫০০ শত টাকা ও ট্রপি ও বিজিত দল ১৫০ পাউন্ড প্রদান করা হয়৷ read more

READ MORE

প্রেস ক্লাব-এর ফেইক নিউজ এন্ড ট্রু নিউজ শীর্ষক টক: বিশ্বের বহু কলংকজন অধ্যায়ের পেছনে ফেইক নিউজের ভূমিকা ছিলো: সৈয়দ বদরুল আহসান

ফেইক নিউজ এন্ড ট্রু নিউজ-শিরোনামে এক বিশেষ টক অনুষ্ঠিত হলো লন্ডনের কুইনম্যারী ইউনির্ভাসিটির আর্টস ওয়ান হলে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায় এতে মূখ্য আলোচক ছিলেন প্রবীন সাংবাদিক, দ্যা এশিয়ান এইজ এর এডিটর ইন চার্য ও সত্যবাণীর কন্ট্রিবিউটিং এডিটর সৈয়দ বদরুল আহসান। মঙ্গলবার বিকেলে বিশেষ আলোচনায় সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা। সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল আলম লিটন। বাংলাদেশী সাংবাদিকরা ছাড়া কিছু মেইনস্ট্রিম অতিথিও প্রশ্ন-উত্তর এবং মন্তব্য পর্বে অংশ নেন। read more

READ MORE
This website uses cookies to provide user authentication. Please indicate whether you consent to our site placing cookies on your device and agree with our Privacy Policy. To find out more, please read our Privacy and Cookie Policy