আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা সভা নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরা হয়






লন্ডন, ১৫ ডিসেম্বর ২০২৫: বিবিসি চিল্ড্রেন ইন নিডস-এর সহযোগিতায় লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যাণ্ড চ্যারিটির উদ্যোগে পরিচালিত ৮ মাসব্যাপী আফটার স্কুল ক্লাব এডুকেশন সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে এক সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট হ্যান্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন ও আফটার স্কুল ক্লাব এডুকেশন সেশনের কো-অর্ডিনেটর রুপি আমিন ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফটার স্কুল ক্লাব সেশনের শিক্ষক আব্দুল মুক্তাদির শামীম, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক রহমত আলী, ইস্ট হ্যান্ড চ্যারিটির এডভাইজার সাংবাদিক-লেখক আব্দুল মুনিম জাহেদী ক্যারল, ট্রাস্টি বাবলুল হক বাবুল।
এসময় উপস্থিত ছিলেন সেশনের ভলান্টিয়ার সামি খান মিথিলা, ইস্টহ্যাণ্ড চ্যারিটির কার্বন প্রজেক্ট কো-অর্ডিনেটর আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ অহমদ, সাংবাদিক আব্দুল কাইয়ূম, শেখ মোহিতুর রহমান বাবলু ও হাবিবুর রহমান । অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য জাহিরুল ইসলাম শাহীন ও হাসনাত চৌধুরী এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মারিয়াম তালুকদার। পরে আফটার স্কুল ক্লাব সেশনে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও গিফট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাব ও ইস্ট হ্যান্ডের যৌথ উদ্যোগে চলতি বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ মাস এই সেশন পরিচালিত হয় । প্রতি শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা শিক্ষার্থীরা তাদের হোম ওয়ার্ক বিষয়ে শিক্ষকদের সহযোগিতা নিতেন। প্রেস ক্লাবের ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন।
ইস্ট এন্ড চ্যারিটির চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, শিক্ষার্থীরা অবশ্যই এই সেশন থেকে উপকৃত হয়েছেন। আগামীতে আরো অধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এই সেশন পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, ক্লাব প্রথমবারের মতো একটি শিক্ষামুলক সেশন আয়োজন করলো। এতে অগ্রাধিকারে ছিল ক্লাব মেম্বারদের সন্তানরা । তাদের প্রতি আমাদের আশা, তারা একদিন অনেক বড় হবে । ভালো মনের মানুষ হবে এবং উচ্চ পর্যায়ে যাওয়ার স্বপ্ন বুনবে।
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, গত ৮ মাস প্রতি শুক্রবার সন্ধ্যায় আমাদের প্রেস ক্লাব কার্যালয় তরুণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিলো। এই ধরনের একটি শিক্ষা সেশন পরিচালনা করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি আগামীতেও এই সেশন অব্যাহত থাকবে।
লন্ডন, ৩০ নভেম্বর ২০২৫: যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশীদের নির্ধারিত সময়ের মধ্যে পোস্টাল ভোট রেজিস্ট্রেশন করতে আহবান জানিয়েছে বিলেতের বাংলা মিডিয়ার শীর্ষ সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব । ২৮ নভেম্বর শুক্রবার দুপুরে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এই আহবান জানানো হয়।
প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদের সঞ্চালানায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি ওয়ারিসুল ইসলাম । তিনি পোস্টাল ভোট রেজিস্ট্রেশনের ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
তিনি বলেন, ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। প্রক্রিয়াটি খুবই সহজ—প্রথমে মোবাইল ফোনে ‘পোস্টাল ভোট বিড’ অ্যাপ ডাউনলোড করে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । এতে প্রয়োজন হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এবং যুক্তরাজ্যে ব্যালট পেপার পাঠানোর ঠিকানা।
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নির্ধারিত সময়ে যুক্তরাজ্যের ঠিকানায় পৌঁছে যাবে ব্যালট পেপার, ভোটের নির্দেশনা এবং রিটার্ন এনভেলাপ । এরপর অ্যাপে লগ ইন করে খামের উপর থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এ সময় অবশ্যই মোবাইলের লোকেশন অন রাখতে হবে।
ব্যালট পেপারে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সাক্ষরসহ নির্ধারিত খামে ভরে পোস্ট অফিসে কিংবা পোস্ট বক্সে ছেড়ে দিতে হবে। তাহলে বাংলাদেশে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে পৌঁছে যাবে ব্যালটটি। তবে তিনি সতর্কতা অবলম্বনের আহবান জানিয়ে বলেছেন, একাধিকবার রেজিস্ট্রেশন করলে অ্যাপ লক হয়ে যেতে পারে । ভিপিএন ব্যবহার করে অন্য দেশ থেকে ভোট দেওয়ার চেষ্টা করলেও ডিভাইস ব্লক হতে পারে বলে জানান তিনি। জনাব ওয়ারিসুল ইসলাম ১৮ ডিসেম্বরের মধ্যে প্রবাসীদেরকে নাম রেজিস্ট্রেশনের আহবান জানান।

প্রেস ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়ের বলেন, বিশ্বজুড়ে দেড় কোটি প্রবাসী বাংলাদেশির দীর্ঘদিনের দাবি প্রবাস থেকে ভোট দেওয়ার সুযোগ- অবশেষে বাস্তবায়ন হচ্ছে । আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিদেশে বসেই ডাকযোগে ভোট দিতে পারবেন প্রবাসীরা। এই দীর্ঘ সময়ে বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকরা সংবাদ প্রকাশ ও প্রচারের মাধ্যমে দাবী বাস্তবায়নে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন । তাই এই ঐতিহাসিক মুহুর্ত উদযাপন ও প্রবাসীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রেস ক্লাবের আজকের এই প্রেস ব্রিফিং । তিনি প্রবাসীদের অবিলম্বে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহবান জানিয়ে বলেন, সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। ১৮ ডিসেম্বর চলে এসেছে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহনের সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবেনা।
জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ প্রবাসী ভোটাধিকার বাস্তবায়নে দীর্ঘদিন যাবত যেসকল সংগঠন ও ব্যক্তিবিশেষ সোচ্চার ভুমিকা পালন করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, নির্বাচন কমিশন এবার কমপক্ষে ৫০ লাখ প্রবাসীকে পোস্টাল ভোটের আওতায় নিয়ে আসার টার্গেট গ্রহণ করেছে এবং শুক্রবার পর্যন্ত ৫০ হাজারের বেশি প্রবাসী নাম রেজিস্ট্রেশন করেছেন । শুধু যুক্তরাজ্যেই ৮ লক্ষাধিক বাংলাদেশী বসবাস করেন । তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসীদের প্রতি আহবান জানিয়ে বলেন, যেহেতু এটি আমাদের দীর্ঘদিনের আন্দোলনের একটি ফসল, তাই আসুন ডেডলাইন অর্থাৎ ১৮ ডিসেম্বরের আগে নাম রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভোটে অংশগ্রহনের সুযোগ নিই । ভোটে অংশগ্রহণের মাধ্যমে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে পারবো । যদি আমরা বেশি করে নাম রেজিস্ট্রেশন করে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারি তাহলে দীর্ঘদিনের আন্দেলন-সংগ্রামের স্বার্থকতা দেখতে পারবো।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল লন্ডন-বাংলা প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে ৫ অক্টোবর রবিবার দিনব্যাপী খেলায় ছিল উচ্ছ্বস আর আনন্দ ।এবারের টুর্নামেন্টে অংশ নেয় ছয়টি জনপ্রিয় দল । তবে এই টিম গুলোর অধীনে বিভিন্ন মিডিয়া হাউসের শতাধিক ক্লাব মেম্বার এতে যুক্ত ছিলেন।
টিম গুলো হলো: বাংলা কাগজ, ওয়ান বাংলা, চ্যানেল এস, মোহামেডান এসসি, দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড। রোমাঞ্চকর ফাইনালে মুখোমুখি হয় ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এবং চ্যানেল এস। নির্ধারিত সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, আর সেখানে ওয়ান বাংলা ৪–৩ গোলে জয় পেয়ে দ্বিতীয়বারের মতো ছিনিয়ে নেয় চ্যাম্পিয়ন ট্রফি!

ক্লাব সভাপতি মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ-এর পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন সফররত বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস-এর চেয়ারম্যান, দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। স্বাগত বক্তৃতা করেন আয়োজন কমিটির কো-অর্ডিনেটর ক্লাবের ইভেন্টস সেক্রেটারী রুপি আমিন। উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক উদয় শংকর দাশ ও শেখ মোজাম্মেল হোসেন কামাল আহমদ, খেলার স্পন্সর ওয়ার্ক পারমিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফর রহমান। অপর স্পন্সর অল সিজন ফুড।

লন্ডন স্পোটিফের তত্ত্বাবধানে আয়োজিত এই টুর্নামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং সাহিদুর রহমান সুহেল। জাকির হোসেন কয়েস পেয়েছেন সেরা গোলরক্ষকের পুরস্কার । আর ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মোহাম্মদ সোবহান। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের হাতে পুরস্কার তুলে দেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও অতিথিরা। এসময় লন্ডন স্পোটিফের পক্ষে উপস্থিত ছিলেন, সংগঠনের সেক্রেটারি মহিবুর রহমান, ট্রেজারার আতিকুর রহমান, ডিরেক্টর ও ক্লাব ম্যানেজার মাহি মিকদাদ ও ডিরেক্টর ফরহাদ উদ্দিন।
বক্তারা বলেন, এই টুর্নামেন্ট শুধু খেলাধুলা নয়, এটি সাংবাদিকদের বন্ধুত্ব, ঐক্য ও সহযোগিতার প্রতীক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো অংশ নেন প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, ট্রেজারার সালেহ আহমেদ, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি মুহাম্মদ আকরামুল হোসাইন ও মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হান্নান।
প্রতি বছর যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের এই সংগঠন আয়োজন করে আনন্দঘন এই ফুটবল টুর্নামেন্ট, যা এখন প্রবাসী কমিউনিটির অন্যতম সেরা ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে ।খেলাধুলার মধ্য দিয়ে এই ঐক্য, আনন্দ ও বন্ধুত্ব থাকুক, প্রবাসে বাংলার মুখ উজ্জ্বল করুক এসব উদ্যোগ- এমনটাই প্রত্যাশা সবার।
লন্ডন বাংলা প্রেস ক্লাবে আগামী দু’বছরের জন্য মেম্বারশীপ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর । ২০২৬–২০২৭ মেয়াদের সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদের আবেদন গ্রহণ চলবে ওই দিন রাত ১২টা পর্যন্ত। এ বছর থেকে সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। এর ফলে আর হাতে লিখে ফর্ম পূরণ করতে হবে না; বরং ঘরে বসেই সহজে অনলাইনে আবেদন জমা দেয়া যাবে।

২৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় লণ্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানানো হয়েছে। এ সময় প্রেস ক্লাবের অনলাইন আবদেন পদ্ধতির ডেভেলাপার আইটি বিশেষজ্ঞ আব্দুল মান্নানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তিনি ডট নেট বিল্ড লিমিটেড-এর ডিরেক্টর।



ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের সভাপতিত্বে ও সেক্রেটারি তাইসির মামুদের পরিচালনায় এতে মূল তথ্য তুলে ধরেন মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আবদুল হান্নান। তিনি বলেন, আবেদন প্রক্রিয়াটি সহজ ও ব্যবহারবান্ধব। একবারে ফর্ম পূরণ শেষ করতে না পারলে, আপনি যতটুকু করবেন তা সেইভ করে রেখে দিতে পারবেন। পরে যখন সময় হবে তখন আবারও ফিলআপ শুরু করতে পারবেন। এভাবে ধাপে ধাপে, নিজের সুবিধামতো সময়ে আবেদন সম্পূর্ণ করতে পারবেন।


ফাউন্ডিং মেম্বার ও মুক্তিযোদ্ধা মেম্বার
ও ১৫ বছরের জন্য সহজ পলিসি:
ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের জানান, সংবিধান অনুযায়ী প্রেস ক্লাবের ফাউন্ডিং মেম্বার ও মুক্তিযোদ্ধা মেম্বারের বেলায় বিশেষ ব্যতিক্রম রয়েছে। তারা সামান্য তথ্য তথা নাম ঠিকানা দিয়েই সমস্য পদ নবায়ন করবেন। আর বিশেষ করে ১৫ বছরের মিডিয়া অভিজ্ঞতার ক্যাটাগরিতে বর্তমান পর্যন্ত এই বছরগুলোর ধারাবাহিকভাবে যথার্থ সময়ক্রম উল্লেখ করতে হবে।


ফি সরাসরি জমা হবে ক্লাব ব্যাংক অ্যাকাউন্টে:
মিডিয়া ব্রিফিংয়ে ক্লাব সেক্রেটারি তাইসির মাহমুদ জানান, প্রয়োজনীয় সব ডকুমেন্ট বা কাগজপত্র সহজেই অনলাইনে আপলোড করার সুবিধা রাখা হয়েছে। সদস্যপদের ফি সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে এবং অর্থপ্রদানের রসিদ আবেদন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে হবে। তাই অনুগ্রহ করে ব্যাংক ট্রান্সফারের স্ক্রিনশটটি রাখুন এবং ফর্মের সাথে সংযুক্ত করুন।


মেম্বারশীপের জন্য অনলাইন সাইন-আপ :
প্রথমে আপনার নাম, ইমেইল ঠিকানা এবং একটি পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে যেকোনো সময় লগ-ইন করে আপনার আবেদনের অগ্রগতি দেখতে পারবেন।
আবেদন ফর্ম পূরণের জন্য সরাসরি: https://member.londonbanglapressclub.org/ লিংকে প্রবেশ করতে হবে।


যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, অনুগ্রহ করে ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ অথবা মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি আব্দুল হান্নান-এর সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়া ক্লাব নিযুক্ত আইটি বিশেষজ্ঞ জনাব আব্দুল মান্নানের সাথে টেলিফোনে যোগাযোগ করে বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সময়ে টেকনিক্যাল সহায়তা নিতে পারবেন।


মেম্বারশীপ পলিসি:
ক্লাবের ওয়েবসাইটে ফুল মেম্বারশীপ পলিসির বিস্তারিত তথ্য আছে। এছাড়া অনলাইন ফর্মের শুরুতেই পলিসি বা নিয়ম নীতি পড়ার সুযোগ রয়েছে। তবে সবগুলো নীতি সবার জন্য প্রযোজ্য নয়। তবে পড়লেই সহজে বোঝা যাবে কার জন্য কোন নিয়ম প্রযোজ্য। এছাড়া এসোসিয়েট মেম্বার ও লাইফ মেম্বারের পলিসি একেবারে আলাদা।
নতুন আবেদনের ক্ষেত্রে প্রস্তাব, সমর্থনকারী ও মিডিয়া কর্মস্থলের রেফারেন্স লাগবে । ফর্মে বর্তমান মেম্বার থেকে সংশ্লিষ্ট কারো নাম প্রস্তাবক ও সমর্থক হিসেবে দিতে হবে। ইউকেতে নুন্যতম দু’বছর মিডিয়ায় সংশ্লিষ্ট থাকতে হবে।
রিপোর্টিং/ভিডিও/ফটো লিংক :
যারা প্রকাশিত ৫টি রিপোর্ট/ফটো দেবেন তারা স্ক্রিনশটটি সংযুক্ত করতে পারবেন। আর স্ট্যাটেলাইট টিভি/অনলাইন টিভি বা অনলাইন মিডিয়ার ক্ষেত্রে-প্রকাশিত লিংকটি অনলাইন আবেদনে সংযুক্ত করবেন।
অনলাইন মিডিয়া:
অনলাইন মিডিয়া থেকে যারা এবার নতুন আবেদন করবেন তাদের জন্য ফেসবুকের ক্ষেত্রে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার এবং ইউটিউবের ক্ষেত্রে নূন্যতম ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। পাশাপাশি ইউকেতে নিজস্ব কোম্পানি, নিজস্ব ওয়েবসাইট ও ব্যাংক একাউন্ট থাকতে হবে।
আবেদনকারিকে নিচের একাউন্ট নাম্বারে মেম্বারশীপের যথাযথ ফি পরিশোধ করে রিসিট আপলোড করে দিতে হবে। শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের সদস্যের একাউন্ট থেকে ট্রান্সফার করা যাবে।
Bank details:
London Bangla Press Club
Sort Code: 40-05-19
A/C No: 31 53 14 41
HSBC