লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত শোকসভায় বক্তারা : বিলেতে বাংলা ভাষার প্রচার ও প্রসারে সৈয়দ আফসার উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে

লন্ডন, ১৭ এপ্রিল ২০২৪: বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আফসার উদ্দিন-এর মৃত্যূতে লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত শোকসভায় বক্তারা বলেছেন, তিনি ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক । ছিলেন সদালাপী, বিনয়ী ও কৃতজ্ঞতাবোধ সম্পন্ন মানুষ । একজন সাংবাদিক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী । তিনি যে কাজটিই করতেন তা সুন্দর ও সুনিপুনভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করতেন। সংবাদপাঠকে তিনি মনেপ্রাণে ভালোবাসতেন । টেলিভিশনে ব্যতিক্রমী ভঙ্গিমায় সংবাদ উপস্থাপনার মধ্য দিয়ে তিনি দর্শকদের মনজয় করতে সক্ষম হয়েছিলেন। তিনি সাংবাদিকতা ও শিক্ষকতার মাধ্যমে বিলেতে বাংলা ভাষার প্রচার ও যে প্রসারে যে অসাম্য অবদান রেখেছেন তার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতে সমাসীন করেন।

১৬ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে আয়োজিত এই শোকসভায় বিলেতের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার মালিক, সম্পাদক ও সাংবাদিকগণ বক্তব্য রাখেন ।
লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ জুবায়ের এর সভাপতিতে অনুষ্ঠিত শোকসভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ।

অতিথিবক্তা হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক নতুন দিন সম্পাদক মহিব চৌধুরী, চ্যানেল এস-এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকার প্রধান সম্পাদক মোহাম্মদ বেলাল আহমদ, সদ্যসাবেক সভাপতি ও সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী এবং সাবেক সভাপতি ও জনমত-এর সাবেক সম্পাদক নবাব উদ্দিন। অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী।

শুরুতে অনুবাদসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন এবং মানুষের জীবন ও মৃত্যু নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের সিনিয়র ইমাম সৈয়দ আনিসুল হক। এরপর সৈয়দ আফসার উদ্দিনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন চ্যানেল এস এর নিউজ প্রেজেন্টার শহীদুল ইসলাম সাগর। তাঁর মৃত্যুর কিছুদিন আগে সাংবাদিক কামাল মেহেদীর নেওয়া একটি সাক্ষাৎকার প্রচার করা হয় । এর আগে ৫২ বাংলা টিভিতে প্রচারিত একটি ডকুমেন্টারি প্রজেক্টার স্ক্রীনে দেখানো হয়।

শোকসভায় আরো বক্তব্য রাখেন মরহুম সৈয়দ আফসার উদ্দিনের পরিবারের পক্ষে সলিসিটর সৈয়দ শাহীন, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস সামাদ চৌধুরী জেপি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট শাহগীর বক্ত ফারুক, প্রেস ক্লাবের আজীবন সদস্য ব্রিটিশ বাংলাদেশী ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট শাহানুর খান, ব্রিটিশ বাংলাদেশী টিচার্স এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক সিরাজুল বাসিত চৌধুরী, বিবিসি বাংলার সাবেক প্রযোজক কামাল আহমদ, সাবেক প্রযোজক উদয় শঙ্কর দাশ, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু মুসা হাসান, সাংবাদিক ও কবি সারওয়ার-ই-আলম, টিভিওয়ান এর ডাইরেক্টর অপারেশন্স গোলাম রাসুল, সাপ্তাহিক সুরমা সম্পাদক শামসুল আলম লিটন, চ্যানেল এস এর সিনিয়র নিউজ প্রেজেন্টোর ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার, এটিএন বাংলা ইউকের প্রেজেন্টার উর্মি মাযহার, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, সিনিয়র সাংবাদিক ও শিক্ষক মোস্তফা কামাল মিলন, চ্যানেল এস এর হেড অব নিউজ কামাল মেহেদী, হেড অব প্রোগ্রামস ফারহান মাসুদ খান, সিনিয়র নিউজ প্রেজেন্টার তৌহিদ শাকিল, এটিএন বাংলা ইউকের সিনিয়র রিপোর্টার মোস্তাক আলী বাবুল, সাংবাদিক ও লেখক আব্দুল মুনিম জাহিদী ক্যারল, সানরাইজ টুডে অনলাইন-এর সম্পাদক এনাম চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য-সাবেক নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু ও এনটিভি ইউরোপের সিনিয়র নিউজ প্রেজেন্টার শামসুল তালুকদার।
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী বলেন, সৈয়দ আফসার ঊদ্দিন ছিলেন একজন অমায়িক মানুষ । তিনি তাঁর স্মৃতি ধরে রাখতে প্রেস ক্লাব এবং চ্যানেল এস মিলে যৌথভাবে কিছু করার আহবান জানান।
চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল বলেন আফসার উদ্দিন একজন পেশাদার সাংবাদিক ছিলেন । তিনি কাজকে মায়ের মত সম্মান করতেন। তাই তার সংবাদ পাঠে ভুল থাকতোনা । তিনি সব জায়গায়ই দক্ষতার পরিচয় দিয়েছেন । তিনি আরো বলেন, জীবন একটি সুযোগ, এই সুযোগের সদ্ব্যবহার করেছেন আফসার উদ্দিন । তাই তিনি তাঁর কাজকে গুরুত্ব দিয়েছেন সকল জায়গায় । তিনি ধর্মভীরু ছিলেন । সর্বদা হাসিখুশী থাকতেন ।

সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী বলেন, সৈয়দ আফসার উদ্দিন ব্যক্তিগত স্বার্থের জন্য কিছু করতেন না । তাঁর মধ্যে কৃতজ্ঞতাবোধ ছিলো । তিনি আরো বলেন, মরহুম আফসার উদ্দিন বিলেতে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার চর্চা ছড়িয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, সেটা বাস্তবায়ন করতে পারলে ভাল হবে ।
সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ বলেন, আফসার ঊদ্দিন একজন সজ্জন মানুষ
ছিলেন । তিনি সবার সাথে মর্যাদাপূর্ণ আচরণ করতেন ।
নবাব উদ্দিন বলেন আফসার উদ্দিন বহুমাত্রিক গুণের অধিকারি ছিলেন। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী “তসুদ্দুক আহমদ জার্নালিস্ট এওয়ার্ড” চালু করা যায় কিনা- বিষয়টি ভেবে দেখতে প্রেস ক্লাব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
আহমেদ ঊস সামাদ চৌধুরী বলেন আফসার ঊদ্দিন একজন গোছানো এবং ফ্যাশন-সচেতন মানুষ ছিলেন । তিনি তাঁর রুহের মাগফেরাত কামনা করেন ।
আবু মুসা হাসান বলেন সৈয়দ আফসার উদ্দিন ছিলেন বিরল গুণের অধিকারী । তিনি তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ।
শাহগীর বখত ফারুক বলেন, আফসার উদ্দিন সর্বগুণে গুণান্বিত একজন মানুষ ছিলেন । তাঁর কৃতজ্ঞতাবোধ ছিলো অপরিসীম ।
মোস্তফা কামাল মিলন বলেন আফসার উদ্দিন একজন স্পষ্টবাদী মানুষ ছিলেন ।
সলিসিটর সৈয়দ শাহীন বলেন, আফসার উদ্দিন মিঠু একজন সজ্জন এবং বিনয়ী মানুষ ছিলেন । তিনি সকলকে আপন করে নিতে পারতেন ।
শোকসভার শেষ দিকে ছিলো দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন ব্রিকলেন জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা নজরুল ইসলাম। শোকসভা উপলক্ষে একটি শোকবই খোলা হয়। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সাংবাদিকরা তাঁদের প্রিয় সহকর্মী সৈয়দ আফসার উদ্দিন সম্পর্কে তাঁদের অনুভুতি লিপিবদ্ধ করেন । আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, চ্যানেল এস এর সিনিয়র সংবাদ পাঠক বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক সৈয়দ আফসার উদ্দিন গত ১২ এপ্রিল শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে ইন্তকাল করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাব গত ২৩ ফেব্রুয়ারি (২০২৪) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে সৈয়দ আফসার উদ্দিনকে তিন দশকেরও বেশি সময় ধরে বিলেতে বাংলাদেশী কমিউনিটিতে বাংলা ভাষার প্রচার ও প্রসারে অসামান্য রাখায় “লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড” প্রদান করে ।

READ MORE

লন্ডন বাংলা প্রেস ক্লাবের একুশের অনুষ্ঠানে মাহমুদুর রহমান বেণু : ঢাকার পর লন্ডনে বাংলা ভাষার সবচেয়ে বেশি চর্চা হয়

বাংলাদেশের প্রতিটি আন্দোলন শুরু হয়েছে একুশে ফেব্রুয়ারি দিয়ে । ঢাকার পর (প্রবাসীদের মধ্যে) লন্ডনে বাংলা ভাষার সবচেয়ে বেশি চর্চা হয়- যা আর কোনো দেশে হয় না।
কথাগুলো বলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহমুদুর রহমান বেণু । তিনি গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ‘গৌরবের একুশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
বিলেতে ‘বাংলা সংস্কৃতি চর্চা ও ভবিষ্যৎ’ শীর্ষক বিষয়ে আলোকপাত করতে গিয়ে জনাব মাহমুদুর রহমান বেণু আরো বলেন, আমরা যখন লিখি বা বলি সব সময় যেন শুদ্ধ বাংলায় তা করি। শুদ্ধ বাংলায় কথা বলতে পারাটাও গৌরবের বলে আমি মনে করি।


লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে “বিলেতের গণমাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ চর্চা” শীর্ষক বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিবিসি বাংলা’র সাবেক প্রযোজক উদয় শঙ্কর দাশ, চ্যানেল এস-এর জ্যেষ্ঠ সংবাদ পাঠক ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার এবং কবি ও সাংবাদিক সারওয়ার-ই আলম। আরো বক্তৃতা করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদ্য-সাবেক সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এসময় নিজনিজ ধর্ম মতে ভাষা-শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় । এরপর মাহমুদুর রহমান বেণুর নেতৃত্বে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি।


“বিলেতের গণমাধ্যমে বাংলা ভাষার শুদ্ধ চর্চা” শীর্ষক বিষয়ে উদয় শঙ্কর দাশ বলেন, সব ভাষাতেই বিবর্তন ঘটে এবং অন্য ভাষার প্রবেশ ঠেকানো কঠিন হয়ে যায় । তবে বাংলা ভাষাকে যদি আমরা আরেকটু বেশি ভালোবাসি তাহলে এতে শুদ্ধচর্চার বিকাশ ঘটবে । এছাড়াও তিনি বাংলা ভাষার শুদ্ধচর্চা নিয়ে কর্মশালার আয়োজনের পরামর্শ দেন।
একই বিষয়ে চ্যানেল এস-এর জ্যেষ্ঠ সংবাদ পাঠক ডাঃ জাকি রেজওয়ানা আনোয়ার প্রতিনিয়ত ব্যবহৃত বাংলা ভাষার ভুলভ্রান্তি নিয়ে কথা বলেন । বাক্যের মধ্যে ব্যবহৃত বহুবচন, শুদ্ধ উচ্চারণ, শব্দ বিকৃতি এসব বিষয় তাঁর আলোচনায় প্রাধান্য পায়।
কবি ও সাংবাদিক সারওয়ার-ই আলম তাঁর বক্তব্যে শুদ্ধ উচ্চারণের প্রতি বেশি জোর দেন। তিনি বলেন, আমরা ব্যাকরণ ঠিকভাবে চর্চা করি না। বাংলা বর্ণমালা শুদ্ধভাবে উচ্চারণ করলে এবং দুই-এক মাস যে কেউ অনুশীলন করলে শুদ্ধভাবে বাংলা উচ্চারণে কোনো সমস্যা থাকার কথা নয়।


অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর একুশের গান রচনার প্রেক্ষাপট তুলে ধরেন এটিএন বাংলা ইউকের জ্যেষ্ঠ উপস্থাপক উর্মি মাযহার। তিনি আব্দুল গাফফার চৌধুরীর একটি লেখার অংশ পাঠ করে শোনান । এরপর আব্দুল গাফফার চৌধুরীকে নিয়ে শিল্পী ফজলুল বারির কণ্ঠে একটি গান টিভি স্ক্রিনে বাজিয়ে শোনানো হয়।
অনুষ্ঠানে ক্লাবের সিনিয়র সদস্য ও চ্যানেল এস এর জ্যেষ্ঠ সংবাদ পাঠক সৈয়দ আফসার উদ্দিন এমবিইকে বাংলা ভাষা শিক্ষা ও ব্রিটিশ বাংলা মিডিয়াতে অবদান রাখার জন্য স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ক্লাবের সভাপতি মোহাম্মদ জুবায়ের অতিথিদের সঙ্গে নিয়ে তাঁর হাতে এই বিশেষ সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।
এ সময় সৈয়দ আফসার উদ্দিন এমবিই তাঁকে সম্মান জানানোর জন্য লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এই সম্মাননা অ্যাওয়ার্ড তাঁর মা-বাবা, স্ত্রী ও সন্তানদের প্রতি উৎসর্গ করেন। বিলতে বাংলা ভাষার প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রয়াত কমিউনিটি নেতা তাসাদ্দুক আহমেদ এমবিই স্মরণে একটি অ্যাওয়ার্ড চালু করার আহবান জানান । এছাড়াও দেশে-বিদেশে যাঁরা টেলিভিশনে সংবাদ পাঠ করেন প্রতি বছর তাদের মধ্য থেকে একজনকে একুশে পদক দেওয়ার কথাও তুলে ধরেন সৈয়দ আফসার উদ্দিন।

সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন হিমাংশু গোস্বামী, গৌরী চৌধুরী, শ্রেয়সী দাস, ববি রায়, মোস্তফা কামাল মিলন। নৃত্য পরিবেশন করেন সোনিয়া সুলতানা ও নন্দিনী। কবিতা আবৃত্তি করেন মিছবাহ জামাল, কবি দিলু নাসের, শহীদুল ইসলাম সাগর ও মুনিরা পারভীন । সাংস্কৃতিক পর্বটি পরিচালনা করেন ক্লাবের ইভেন্টস অ্যাণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারী রূপি আমিন ও নির্বাহী সদস্য পলি রহমান। সংবাদ বিজ্ঞপ্তি

বার্তা প্রেরক:
মোঃ আব্দুল হান্নান
মিডিয়া এবং আইটি সেক্রেটারী
লণ্ডন বাংলা প্রেসক্লাব
০৭৭৩৫ ৩৩৩ ৫২৫

READ MORE

লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির (২০২৪-২০২৫) দায়িত্ব গ্রহণ

লণ্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে । ২ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় পূর্ব লণ্ডনের প্রিন্সলেট স্ট্রীটস্থ ক্লাব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ জুবায়ের, পুনর্নির্বাচিত জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ এবং পুনর্নির্বাচিত কোষাধ্যক্ষ সালেহ আহমদের নেতৃত্বে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। এই কমিটি আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য দায়িত্ব পালন করবে।


অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ১৫ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। তাছাড়া বিদায়ী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় নবনির্বাচিত ও বিদায়ী সদস্যরা তাঁদের একান্ত অনুভুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক ট্রেজারার মোসলেহ উদ্দিন আহমদ ও সদ্যসমাপ্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জিআর সোহেল।

নবনির্বাচিত নির্বাহী কমিটি : প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট সাঈম চৌধুরী, জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ, এসিসটেন্ট সেক্রেটারি রেজাউল করিম মৃধা, ট্রেজারার সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার ইব্রাহিম খলিল, অর্গানাইজিং এণ্ড ট্রেইনিং সেক্রেটারি আকরামুল হোসাইন, মিডিয়া এণ্ড আইটি সেক্রেটারী মোঃ আব্দুল হান্নান, ইভেন্ট এণ্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন।
নির্বাহী সদস্যরা হলেন- যথাক্রমে প্রথম নির্বাহী সদস্য সাহিদুর রহমান সোহেল, ফয়সল মাহমুদ, পলি রহমান, জাকির হোসাইন কয়েস ও আনোয়ার শাহাজাহান।
যাঁরা বিদায় নিলেন: প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট মোঃ রহমত আলী, এসিসটেন্ট ট্রেজারার মোঃ আব্দুল কাইয়ুম, অর্গানাইজিং এণ্ড ট্রেইনিং সেক্রেটারি এমরান আহমদ, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, নাজমুল হোসাইন, সারওয়ার হোসাইন ও শাহনাজ সুলতানা।


বিদায়ী সভাপতি মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী নতুন কমিটিকে আবারও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে ক্লাবের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ জুবায়ের ক্লাবকে আরো গতিশীল ও সমৃদ্ধ করতে আগামী দুই বছরের কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বলেন, আজকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচনকালিন দুটো এলায়েন্স-এর পরিসমাপ্তি ঘটলো। বিগত বছরগুলোর মতো আগামী দুই বছর আমরা একটি টিম হিশেবেই কাজ করবো । এই ক্লাবের ২৮৮জন সদস্যের প্রত্যেকেই বিশেষ বিশেষ বৈশিষ্টের অধিকারি । তাঁদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আগামী দুই বছর ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো । বিগত কমিটিতে আমরা যেভাবে একে অপরের প্রতি পারস্পারিক শ্রদ্ধাবোধ রেখে কাজ করেছি নবনির্বাচিত নেতৃবৃন্দও সেই ধারা বজায় রাখবেন বলে আমি আশাবাদী। সংবাদ বিজ্ঞপ্তি

READ MORE

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনঃ

মোহাম্মদ জুবায়ের প্রেসিডেণ্ট, তাইসির মাহমুদ জেনারেল সেক্রেটারী ও সালেহ আহমদ ট্রেজারার নির্বাচিত

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্রিটেনে বাংলা মিডিয়ার প্রতিনিধিত্বশীল সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন (২০২৪) । নির্বাচনে মোহাম্মদ জুবায়ের প্রেসিডেণ্ট, তাইসির মাহমুদ জেনারেল সেক্রেটারী ও সালেহ আহমেদ ট্রেজারার নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ জুবায়ের তাঁর শুভেচ্ছা বক্তব্যে ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে নতুন নতুন কর্ম পরিকল্পনার মাধ্যমে ক্লাবটিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পুননির্বাচিত জেনারেল সেক্রেটারি তাইসির মাহমুদ বলেন, এই ক্লাবের সবচেয়ে সুন্দর দিকটি হলো দু’বছর পরপর একটি উৎসবমুখর নির্বাচন হওয়া । নির্বাচনে দুটো এলায়েন্স প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে আমরা একটি এলায়েন্স হয়ে যাই। একটি টিম হিসেবে কাজ করি । তিনি বলেন, এমন একটি ক্লাবে দ্বিতীয়বারের মতো জেনারেল সেক্রেটারি নির্বাচিত হওয়া আমার জন্য গর্ব ও সম্মানের-যে ক্লাবে অনেক মাল্টি টেলেন্ট সদস্য রয়েছেন। আমি তাঁদের সহযোগিতা নিয়ে ক্লাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টি পদে বিজয়ী হয়েছে জুবায়ের-তাইসির-মুরাদ এলায়েন্স। আর নাহাস-মুসলেহ-সালেহ এলায়েন্স পেয়েছে ৩টি পদ।
দুই এলায়েন্সে ৩০জন এবং ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেলা আড়াইটায় শুরু হয়ে একটানা সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত নির্বাচন পরিচালিত হয় । ক্লাবের ২৮৮জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন । নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিসিএ’র সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, স্পিটালফিল্ডস স্মল বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান আজিজ চৌধুরী ও ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া।

কে কত ভোট পেলেন :
১৪১ ভোট পেয়ে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর সাবেক চীফ রিপোর্টার ও রিয়াল নিউজের ফাউন্ডিং এডিটর মোহাম্মদ জুবায়ের । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা পেয়েছেন ১৩৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১২৩ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ । তাঁর দুই প্রতিদ্বন্দ্বির মধ্যে মোঃ মোসলেহ উদ্দিন আহমদ পেয়েছেন ১০৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জি আর সোহেল পেয়েছেন ৫৭ ভোট।
১৫৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো ট্রেজারার নির্বাচিত হয়েছেন বাংলা পোস্ট এর হেড অব প্রোডাকশন সালেহ আহমদ। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী আইনঅন টিভি চীফ রিপোর্টার আব্দুল কাদির চৌধুরী মুরাদ পেয়েছেন ১২১ ভোট ।
সিনিয়র সহ-সভাপতি পদে ১৯১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক বাংলা পোস্ট সম্পাদক ব্যারিস্টার তারেক চৌধুরী । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোস্তাক আলী বাবুল পেয়েছেন ৮৬ ভোট। তারেক চৌধুরীর সাথে তাঁর ভোটের ব্যবধান ১০৫টি।
সহ-সভাপতি পদে ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ইউকের হেড অব নিউজ সাঈম চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসিক দর্পণ সম্পাদক রহমত আলী পেয়েছেন ১৩৬ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম মৃধা ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ আব্দুল কাইয়ূম পেয়েছেন ১৩৭ ভোট।
সহ কোষাধ্যক্ষ পদে ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর সিনিয়র রিপোর্টার ইব্রাহিম খলিল। নিকটতম প্রতিদ্বন্দ্বি সারোয়ার হোসেন পেয়েছেন ১০৭ ভোট ।
অর্গানাইজিং এন্ড ট্রেইনিং সেক্রেটারী পদে এনটিভি ইউরোপের চীফ রিপোর্টার আকরামুল হোসেন ১৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ইমরান আহমদ পেয়েছেন ১১৩ ভোট।
মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি পদে টুএ নিউজের ফাউন্ডার মোহাম্মদ আবদুল হান্নান ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহবুব আলী খানশূর পেয়েছেন ৮৫ ভোট।
ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি পদে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার রুপি আমিন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ মোস্তাফিজুর রহমান বেলাল পেয়েছেন ১০২ ভোট।
কার্যনির্বাহী সদস্য পদে ১৭৬ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন এলবি২৪ এর মিডল্যান্ড ব্যুরো প্রধান ও বাংলা ভয়েস’র চীফ রিপোর্টার সাহিদুর রহমান সুহেল, চ্যানেল এস-এর স্টাফ রিপোর্টার ফয়সল মাহমুদ (প্রাপ্ত ভোট ১৭১), নতুন দিন-এর এক্সিকিউটিভ এডিটর মরিয়ম পলি রহমান (প্রাপ্ত ভোট ১৫৫), টিভি ওয়ানের সিনিয়র রিপোর্টার জাকির হোসেন কয়েস (প্রাপ্ত ভোট ১৩৭) ও লন্ডন বিচিত্রার সম্পাদক আনোয়ার শাহজাহান (প্রাপ্ত ভোট ১৩১)।
উল্লেখ্য, নির্বাচনে ক্লাবের ৩০ বছরের ইতিহাসে এবারই প্রথম কোনো নারী সাংবাদিক (রুপি আমিন) সম্পাদকীয় পদে জয়লাভ করেছেন এবং লন্ডনের বাইরের একজন সাংবাদিক (সাহিদুর রহমান সুহেল) নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন।
বার্ষিক সাধারণ সভা: এর আগে বেলা দেড়টায় অনুষ্ঠিত হয় ক্লাবের বার্ষিক সাধারণ সভা । ক্লাবের বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী তাইসির মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ট্রেজারার সালেহ আহমদ বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন । প্রশোত্তর পর্বে ক্লাবের সদস্যরা নতুন সদস্যপদ না দেয়া নিয়ে তাদের অসন্তোষ, নির্বাচনে অ্যালায়েন্স পদ্ধতি বাতিল এবং এলবিপিসি জার্নাল প্রকাশসহ নতুন নতুন কর্মসূচী গ্রহণ করার মাধ্যমে ক্লাবটিকে একটি বুদ্ধিবৃত্তিক সংগঠনে পরিণত করার ওপর জোর দাবী জানান। মধ্যাহ্ন ভোজের মাধ্যমে ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘটে।
সাংস্কৃতিক অনুষ্ঠান : সন্ধ্যা ৬টায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথি শিল্পী হিসেবে গান পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত কণ্ঠশিল্পী বিথী চৌধুরী ও লন্ডনের শিল্পী শম্পা দেওয়ান। ক্লাব-সদস্যদের মধ্যে গান, কবিতা, ছড়া, কৌতুক, গীতি কাব্য ও পুঁথিপাঠ করেন সাংবাদিক মোস্তফা কামাল মিলন, রূপি আমিন, কলন্দর তালুকদার, আব্দুল হামিদ টিপু, ববি রায়, সাইফুর রেজা চৌধুরী পথিক । কবিতা পাঠ করেন মিসবাহ জামাল, কবি আহমেদ হোসেন হেলাল, কবি সারওয়ার-ই আলম, শহিদুল ইসলাম সাগর, সালাউদ্দিন শাহীন, জিয়াউর রহমান সাকলেন, কবি হেলাল সাইফ, কবি সৈয়দ রুম্মান, ছড়াকার লুৎফুর রহমান, মামুন রশীদ ও আলাউর খান শাহীন।
অ্যাওয়ার্ড প্রদান পর্ব : সাংস্কৃতিক পর্ব শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো হয়। সম্মাননা লাভ করেন ক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমদ, ড. জাকির খান, স্পিটালফিল্ডস স্মল বিজনেস এসোসিয়েশনের চেয়ারম্যান আজিজ চৌধুরী, লন্ডন টাইগার্স এর সিইও মেসবাহ আহমদ, লন্ডন ক্রিকেট লীগের সেক্রেটারি নাহিদ নাওয়াজ রানা।
অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও এওয়ার্ডস তুলে দেন পপলার এন্ড লাইম হাউজ আসনের এমপি আপসানা বেগম, যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, টাওয়ার হ্যামলেটস লেবার গ্রুপের লীডার সিরাজুল ইসলাম, বাংলা প্রেস ক্লাব বার্মিংহাম এন্ড মিডল্যান্ডস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফ, বার্মিংহ্যাম বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল আহাদ সুমনের পক্ষে মোঃ সেলিম উদ্দিন, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ সুরত মিয়া আসাব, নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোর্টার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাজান, লীডস বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট এমজি কিবরিয়া ও লিভারপুল বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি আবু সাঈদ চৌধুরী সাদী।
বিদায়ী নেতৃবৃন্দকে এওয়ার্ড প্রদান : প্রেস ক্লাবের বিদায়ী কমিটির বিদায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, বিদায়ী প্রথম নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, বিদায়ী নির্বাহী সদস্য কবি শাহনাজ সুলতানা ও জেইউএম নাজমুল হোসাইনকে ক্লাবের কাজের স্বীকৃতিসরূপ এওয়ার্ড প্রদান করা হয় । এওয়ার্ড তুলে দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ বেলাল আহমদ, সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার ও সাবেক সাধারণ সম্পাদক (নবনির্বাচিত প্রেসিডেন্ট) মুহাম্মদ জুবায়ের।
এছাড়াও, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনগুলোতে সর্বাধিক উপস্থিতির জন্য হাইয়েস্ট প্রেজেন্স এন্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড লাভ করেন টিভিওয়ান-এর সিনিয়র রিপোর্টার জাকির হোসাইন কয়েস এবং নির্বাহী কমিটিতে সক্রিয় ভুমিকা পালনের জন্য অ্যাওয়ার্ড লাভ করেন ইভেন্টস এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রেজাউল করিম মৃধা।
অনুষ্ঠানে বিলেতের বিভিন্ন শহর থেকে ক্লাবের সদস্যরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বেলা দেড়টায় শুরু হয়ে অনুষ্ঠানটি নৈশ ভোজের মাধ্যমে রাত এগারোটায় শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি

READ MORE
This website uses cookies to provide user authentication. Please indicate whether you consent to our site placing cookies on your device and agree with our Privacy Policy. To find out more, please read our Privacy and Cookie Policy